শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দৃষ্টিনন্দন ভাস্কর্যের কারুশিল্পী দৃষ্টি প্রতিবন্দী সুপ্রিয় চাকমা
প্রথম পাতা » খাগড়াছড়ি » দৃষ্টিনন্দন ভাস্কর্যের কারুশিল্পী দৃষ্টি প্রতিবন্দী সুপ্রিয় চাকমা
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৃষ্টিনন্দন ভাস্কর্যের কারুশিল্পী দৃষ্টি প্রতিবন্দী সুপ্রিয় চাকমা

ছবি : সংবাদ সংক্রান্তমহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আর আধুনিক যন্ত্রপাতি। যা আছে একমাত্র কাঠ, হাতুড়ি আর বাটালি। এগুলো দিয়েই কাঠের ওপর ফুটিয়ে তোলেন মানুষ, জীবজন্তুসহ বিভিন্ন প্রতিকৃতির জীবন্ত ছবি। কাঠ দিয়ে মানুষ ও জীবজন্তুর প্রতিকৃতির কারু শিল্পী হলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদম খামারপাড়া গ্রামের বর্তমানে দৃষ্টি প্রতিবন্দি সুপ্রিয় চাকমা। কাঠ দিয়ে তৈরিকৃত প্রতিকৃতি খোদাইয়ের নৈপুণ্যতা দেখলে অনেকের মন ভরে যায়।

হঠাৎ করেই সুপ্রিয় চাকমা’র বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির উঠানেই চটের বস্তার উপড় বসে কাঠের ওপর বনরুই নামের এক বন্য প্রাণীর ছবি খোদাই করছেন। এ সময় আরো কাঠের উপড় খোদাই করে তৈরি করা অনেকগুলো প্রতিকৃতি দেখালেন। এরমধ্যে জাতীয় ফুল শাপলার উপড় বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচনী প্রতিক নৌকা, বুদ্ধ মূর্তি, মানবেন্দ্র নারায়ন লারমা’র ভাষ্কর্যসহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি রয়েছে।

কাজ করতে করতে সুপ্রিয় চাকমার সাথে কথা হলে তিনি জানান, ছোটকাল থেকে তাঁর ছবি আঁকার প্রতি বেশ জোঁক ছিল। অভাবের কারণে লেখাপড়াও করতে পারেননি তিনি। তারপরও তিনি ছবি আঁকার হাল ছাড়েননি। লেখাপড়া করতে না পারলেও তিনি নিজেই কাপর বুনতেন এবং কাপড়ের উপড় বিভিন্ন ছবি আঁকতেন। মাঠে গরু চরাতে গেলে হাতপাখা তৈরি করে হাতপাখার উপড় বিভিন্ন ছবি আঁকতেন। এমন এক সময় স্থানীয় এক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞারত্ন ভিক্ষু নামের এক ভান্তে কাঠ দিয়ে একটি হাঁসের প্রতিকৃতি তৈরি করতে দিয়ে সাহস যোগান। এরপর থেকে তিনি বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি তৈরি করার কাজ শুরু করেন। সংসার জীবন শুরু করার পর পারিবারিক চাহিদা মেটাতে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করতেন। বর্তমানে নবম শ্রেণিতে পড়ূয়া এক সন্তানের জনক তিনি। কৃষিকাজের পাশাপাশি ভাস্কর্য তৈরির কাজ করেন। একেকটি ভাস্কর্য, ছবি আকারভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কৃষিকাজের পাশাপাশি কাঠের ভাস্কর্য তৈরি করে কোন রকম সংসার চলছে বলে জানান সুপ্রিয় চাকমা। যদি আধুনিক যন্ত্রপাতি থাকত, তাহলে ভাস্কর্য তৈরির কাজ আরো অনেক সুবিধা হতো বলে জানান তিনি।
সুপ্রিয় চাকমা’র ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, সুপ্রিয় চাকমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকা আর বর্তমানে দৃষ্টি প্রতিবন্দি হয়েও কাঠ দিয়ে বিভিন্ন ভাষ্কর্য তৈরিতে প্রতিভার যে নৈপুন্যতা দেখাচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আধুনিক যন্ত্রপাতি থাকলে সুপ্রিয় চাকমা আরো প্রতিভার বিকাশ ঘটাতে পারতেন বলে মনে করেন তিনি।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)