শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে গুম, হামলা-মামলা চালিয়ে যাচ্ছে সরকার : লুনা
প্রথম পাতা » রাজনীতি » জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে গুম, হামলা-মামলা চালিয়ে যাচ্ছে সরকার : লুনা
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে গুম, হামলা-মামলা চালিয়ে যাচ্ছে সরকার : লুনা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্যে জাতীয়তাবাদী পরিবারের লোকজনদেরকে হামলা-মামলায় জর্জরিত করে আসছে। তারা এম. ইলিয়াস আলীর মত নেতাকে গুম করেছে। শুধু তাই নয়, ইলিয়াস আলীর মত বহু নেতাকর্মীকে গুম করেছে এই সরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল। সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হলেও তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। কোথাও বের হতে পারেন না, নেতাকর্মীদের সাথে কথা বলতে পারেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দেশে আসতে পারছেন না। তিনি বিদেশে থাকাবস্থায়ও তার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। স্বাধীনতার এতবছর পরে এসেও আমাদের মা-বোনেরা ধর্ষিত হচ্ছে। আমাদের ভাই-বোনেরা গুম হচ্ছে। তখন মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ইয়াহিয়ার বিরুদ্ধে কথা বলতে পারে নাই আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারছি না। বাংলাদেশের ভবিষ্যত কি আমরা জানি না! সরকার যা চাচ্ছে, তাই হচ্ছে। এ অবস্থায় আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। ঐক্যবদ্ধভাবে এসবের বিরুদ্ধে রুখে দাড়াতেই হবে। আমাদের আকাঙ্খিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরী গ্রামের হাজী মনোহর আলীর বাড়িতে অনুষ্ঠিত ‘যুক্তরাজ্য প্রবাসী হাজী তেরা মিয়ার অর্থায়নে ৪ শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ‘সরকার পরিবর্তনের সাথে এম. ইলিয়াস আলী ফিরে আসবেন’-এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘আমাদের কথা বলা বন্ধ করতে তথ্যপ্রযুক্তি আইন করা হয়েছে। সাংবাদিক ভাইয়েরা যাতে সঠিক তথ্য লিখতে না পারে, সে জন্যে তথ্যপ্রযুক্তি আইন করা হয়েছে। সরকার নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। মানুষ এখন নির্বাচনের উপর ভরসা করতে পারছে না। বর্তমান পরিস্থিতিতে মানুষ বহু কষ্টে দিনযাপন করছে। ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, শিক্ষার পরিবেশ নেই, স্বাস্থ্য ব্যবস্থার কি একটা অবস্থা। স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালে গিয়ে মানুষ হয়রানীর শিকার হচ্ছে। অব্যবস্থাপনার কারণে করোনা আক্রান্ত হয়েও মানুষ হাসপাতালে যেতে চাচ্ছে না। করোনা টেস্ট ফ্রি অথবা ন্যূনতম একশ টাকায় করার কথা অথচ, সেখানে তিন হাজার টাকা করে নেয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেবার চক্রান্ত চলছে। প্রতি বছর সিলেবাস পরিবর্তন করে, পরীক্ষার ধরণ পরিবর্তন করে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। শিক্ষা-স্বাস্থ্যসহ ধীরে ধীরে দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।’
রামপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বশির আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হাই, আহমেদ-নুর উদ্দিন, সুরমান খান, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ফাহিমুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ