শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে

--- বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ” যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি - বাংলাদেশের স্বার্থের প্রশ্ন” শীর্ষক মতবিনিময় সভার সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বিএনপির জন্য দেশপ্রেমের প্রথম বড় পরীক্ষা হচ্ছে কঠোর গোপনীয়তায় যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষর করা জাতীয় স্বার্থের পরিপন্থী অন্যায় ও অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসা।যেহেতু বিএনপির কাছে ‘সবার আগে বাংলাদেশ ‘, সেহেতু দেশপ্রেমের পরীক্ষায় বিএনপি সরকারকে একশোতে একশো নম্বর পেতে হবে এবং দ্রুত রাজনৈতিক ৩ও জনগণকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে।সমতা,ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তির উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, মাননীয় এক প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী বিএনপির হাতে জাতীয় অর্জনের যে তিনটি ট্রফি রয়েছে বিএনপি সরকারকে অবশ্যই তার মর্যাদা রক্ষা করতে হবে।

আর লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, গত ৯ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত গোপনীয়তার সাথে কেন বিতর্কিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো তার কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।যে চুক্তি বাস্তবায়নে তাদের কোন কোন দায় নেই কেন তারা একটি নির্বাচিত সরকারের কাঁধে এরকম একটি ভয়ংকর চুক্তি চাপিয়ে দিয়ে গেল এ পর্যন্ত তারও কোন সদুত্তর মেলেনি ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুকূলে বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্য, শিল্প, কৃষি, জ্বালানি, প্রতিরক্ষাসহ বিস্তৃত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যায় ও অন্যায্য হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন,চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মেনে চলতে হবে, আমদানি করা মার্কিনী কোন পণ্যের গুণগত মান পরীক্ষা করা যাবেনা।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোন দেশ থেকে পারমাণবিক চুল্লী, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবেনা যা যুক্তরাষ্ট্রের ‘স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ ‘বিবেচিত হবে।
চুক্তির ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় গৃহীত সীমান্ত বা বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার সাথে মিল রেখে বাংলাদেশকেও ‘পরিপূরক বিধিনিষেধ ‘ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এর অর্থ হচ্ছে! মার্কিন নিষেধাজ্ঞা অথবা বাণিজ্যিকযুদ্ধে বাংলাদেশকেও তার অনুরূপ অবস্থান গ্রহণ করতে হবে; পরাশক্তির দ্বন্দ্ব - সংঘাতে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নিতে পারবেনা। আর “কিছু নির্দিষ্ট দেশ” থেকে সামরিক সরঞ্জাম কেনাকাটা কমাতে হবে, যা আসলে চীনের দিকেই ইংগিত করে।

চুক্তির ধারা অনুসারে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া খাদ্য ও কৃষিপণ্যের সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য বাংলাদেশের বাজারে বৈষম্যহীন কিংবা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার থাকবে।
দীর্ঘ চুক্তির নানা ধারার শর্তে এটা অত্যন্ত স্পষ্ট যে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের উপর অন্যায়, অবমাননাকর ও আপত্তিজনক বেশী শর্ত চাপানো হয়েছে।
তিনি বলেন,চুক্তির সামগ্রিক পর্যালোচনায় দেখা যায় যে, বাংলাদেশের সাথে স্বাক্ষরিত এই কথিত বাণিজ্য চুক্তিকে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও সামরিক স্বার্থজনীতনীতিকৌশলের অংশ হিসাবে ব্যবহার করা হয়েছে।চুক্তিতে এমন সব শর্ত জুড়ে দেয়া হয়েছে যা বাংলাদেশের নীতিগত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করবে।
বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে যেয়ে বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা গুরুতরভাবে হুমকির মুখোমুখি করা হয়েছে।কোন স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদা দেশ ও তার জনগণ এই ধরনের অন্যায় ও একপাক্ষিক চুক্তি গ্রহণ করতে পারেনা।
তিনি বলেন, আলোচিত এই চুক্তি ৬০ দিনের নোটিশে বাতিল করার শর্ত আছে।নতুন সরকার সে পথে হাটতে পারে।জনগুরুত্ব বিবেচনা করে দ্রুত বর্তমান জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হতে পারে; বাণিজ্য সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটিতে পূর্ণাংগ পর্যালোচনার পর এই চুক্তির অন্যায্যতা দেখিয়ে সরকার এই চুক্তি বাতিল করতে পারে।।
মতবিনিময় সভায় সিপিডির গবেষণা পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই চুক্তি অনুসারে বাংলাদেশকে বেশী দাম দিয়ে মার্কিন পণ্য কিনতে হবে।তিনি বলেন, মার্কিন শুল্ক ৩৫ % থেকে ১৯% নেমে এলেও তাতে বাংলাদেশের রফতানি বাড়েনি।এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ স্বাধীনভাবে অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক বানিজ্যিক চুক্তি করতে পারবেনা।তিনি বলেন, এই চুক্তিতে বাংলাদেশের প্রতিকূলে বাণিজ্যিক বৈষম্য আর বাড়বে।কারণ এই চুক্তিতে প্রাপ্তির চেয়ে বঞ্চনা অনেক বেশী। এটা কোনভাবেই মুক্তবাণিজ্যের চুক্তি নয়।এই চুক্তি কোনভাবেই গ্রহণ করা যাবেনা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, অন্তর্বর্তী সরকারের এই ধরনের চুক্তি করার কোন এক্তিয়ার নেই। বাণিজ্য চুক্তির নানে বাস্তবে মার্কিনীদের সাথে তাদের স্বার্থে প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে। এই চুক্তির হোতাদের তিনি বিচারের আওতায় আনার দাবি জানান। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বিএনপি সরকারকে অবশ্যই এই চুক্তি থেকে সরে আসতে হবে।কোন দেশপ্রেমিক মানুষ এই চুক্তি গ্রহণ করতে পারেনা।
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, এই চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের পরিপন্থী। মালোয়শিয়া এই ধরনের চুক্তি বাতিল করতে পারলে আমরা পারবো না কেন!লেখক সাংবাদিক সোহরাব হাসান বলেন, পুরোপুরি স্বেচ্ছাচারী কায়দায় এই অন্যায় অসম চুক্তি করা হয়েছে।গোষ্ঠীগত বিশেষ স্বার্থে অধীনতামুলক এই চুক্তি করা হয়েছে এই চুক্তি অবশ্যই বাতিল করতে হবে।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক বলেন,এই চুক্তি কোনভাবেই মেনে নেয়া হবেনা।
সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুন নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)