শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবেবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি সরকারকে জনগনের গণতান্ত্রিক আকাংখার পক্ষেই অবস্থান গ্রহণ করতে হবে;সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবেনা।বিএনপি সরকারকে কেন্দ্র করে পরিবর্তনে জনগণের যে বিপুল স্বপ্ন আশা তাকে অবশ্যই পূরণ করতে হবে।
তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের উপযুক্ত কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। এ-ব্যাপারে সরকারকে দ্রুত বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।তিনি বলেন এই বিশাল যুবশক্তিকে কোনভাবেই হতাশায় নিমজ্জিত করা যাবেনা।তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশের ডাকে গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে যুবশক্তি রাজপথ দখল করেছে, প্রাণ দিয়েছে; কিন্তু বহুবার তারা প্রতারিত হয়েছে।এবার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরী হয়েছে তাকে নষ্ট হতে দেয়া যাবেনা।প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।
আজ বিকালে আশুলিয়ায় বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল থানার প্রতিনিধি সম্মেলনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির আহবায়ক লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান , শ্রমিক নেতা বেপারী বিন্দু, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক বাবর চৌধুরী, যুব সংগঠক আনিসুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ যুবশক্তিকে ঐক্যবদ্ধ করতে যুবদের পক্ষে ধারাবাহিক কর্মসূচী গ্রহণের ঘোষণা প্রদান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)