শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ এর নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও মহালছড়ি উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১