শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার : ধর্ষক নয়ন আটক
মানিকছড়িতে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার : ধর্ষক নয়ন আটক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা এলাকার দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী (৮), মোঃ নয়ন হোসেন (১৫) অষ্টম শ্রেণীর ছাত্র কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় একই এলাকার আবদুস ছালামের পুত্র মোঃ নয়ন হোসেন (১৫) উপজেলার গোরখানা এলাকার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া মাদরাসার ২য় শ্রেণীর ছাত্রী (৮)কে ধর্ষণের সময় শিশু কন্যার আত্ম-চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করতে সক্ষম হয়।
পরে অসুস্থ শিশুটিকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিকভাবে চেকআপে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রাতেই শিশুটির পিতা মোঃ ফজর আলী বাদী হয়ে মামলা নং-০৩, ১৭/১২/২০ইং দায়ের করেছেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের