শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১টি ঘরের অভাবে রয়েছে রবিধন চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১টি ঘরের অভাবে রয়েছে রবিধন চাকমা
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ১টি ঘরের অভাবে রয়েছে রবিধন চাকমা

ছবি : রবিধন চাকমা ও তার স্ত্রী সোনামালা চাকমা। নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি পার্বত্য জেলার ১০২নং রাঙাপানি মৌজার কারবারী (গ্রাম প্রধান) রবিধন চাকমার কোন ঘর নাই। ভাঙ্গা ঘরের চাল না থাকায় ৬মাস আগে ঘরের বাকি অংশ খোলে এখন এ শীতের দিনে স্ত্রীসহ পড়েছেন মহাবিপদে। এখন তার ঘরের স্থানে খালি ভিটা পড়ে আছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস চলাকালিন ঘর মেরামতের জন্য খুটি ও বেড়া খুলে এখন তারা মানুষে বাড়িতে গিয়ে রাত্রি যাপন করছে। গ্রামের লোকজন ঘর করে দিবেন এমন আশা নিয়ে ঘর খুলেন কিন্তু হঠাত কারবারী রবিধন চাকমার মুখ দিয়ে রক্ত যাওয়া শুরু হলে উলুছড়ি গ্রামের লোকজন তাকে চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা চাঁদা তোলে চিকিৎসা করেন। কারবারী রবিধন চাকমা এখন সুস্থ্য আছেন কিন্তু কোন ঘর নাই। শীতের দিনে শীত নিবারনের জন্য নাই কোন কম্বল-সম্বল, সে সাথে মাথা গোজার ঠাই পর্যন্ত নাই এ গ্রাম প্রধান পরিবারটির। এরই মধ্যে কিছুদিন পর আসছে শত্যপ্রবাহ। এখন একদিকে যেমন শীত আর কুয়াশা রোদ্দজ্জল আকাশ দেখতে দেখতে খালি ভিটায় বসেই রোদ পোহানো ছাড়া আর কোন গতি নাই। এভাবেই শীত আর কুয়াশেতে দিনলিপি চলে গ্রামপ্রধান (কারবারী) রবিধন চাকমা ও তার স্ত্রীর।
স্ত্রী সোনামালা চাকমা, ১ কন্যা ফুলরানী চাকমাকে বিয়ে দিয়েছে সাপছড়িতে ও ১ ছেলে ধারেজ চাকমা বিয়ে করে তার বৌ নিয়ে আলাদা ভাবে থাকে। রাঙামাটি সদর উপজেলার রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের উলুছড়া (আলুটিলা) গ্রামের কারবারী রবিধন চাকমার পরিবার। স্ত্রী সোনামালা চাকমা দিনমজুর হলেও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সন্তানদের তিনি লালণ-পালন করে প্রতিনিয়ত কায়িক ও শারীরিক পরিশ্রম করে বড় করে বিয়ে দিয়েছে। কারবারী রবিধন চাকমার পরিবারে নানা রোগ শোক নিয়েও পরিবারের সকলের মুখে একমুঠো খাবার তুলে দিতে অমানুষিক শ্রম দিয়ে যাচ্ছেন এ নারী। তাকে একদিকে কারবারী রবিধন চাকমার চিকিৎসা খরচ ও খাওয়ার খরচ চাালাতে হচ্ছে।
মেয়ে ফুলরানী চাকমার অর্থের অভাবে পড়াশুনা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বিয়ে দিতে হয় তাকে। ছেলে ধারেজ চাকমা ৮ম পাস করার পর লেখাপড়া বন্ধ। সংসারের একমাত্র আয়ের উৎস তার স্ত্রীর শ্রম। সামান্য কৃষি চাষাবাদ হচ্ছে তার একমাত্র অবলম্বন।
নুন আনতে পানতা ফুরায় সংসারে একদিকে কারবারীর চিকিৎসা অপরদিকে সংসার চালানো সোনামালা চাকমা আর পেরে উঠছেনা। রবিধন চাকমার পিতা সূর্য্য কান্ত চাকমা দয়া করে তার নামে ১০ শতক জমি দান করলেও বসবাসের জন্য মাথা গোঁজার ঠাই নতুনভাবে একটি তুলতে পারেনি অর্থের অভাবে।
গ্রাম প্রধান কারবারী রবিধন চাকমা বলেন, ২০০২ চাকমা সার্কেল চীফ আমাকে ১০২ নং রাঙাপানি মৌজার উলুছড়া-আলুটিলার কারবারীর দায়িত্ব দিয়েছেন। আগে তো মানুষের কাজ করে সংসার চালাতাম কিন্তু গ্রাম প্রধান হিসাবে কারবারীর দায়িত্ব নেয়ার পর থেকে অন্য জনের বাড়িতে শ্রম দিয়ে আয় করার রাস্তাও বন্ধ হয়ে গেছে। অন্য কারবারী ও হেডম্যানরা ভাতা পাচ্ছেন। আমি কারবারী হিসাবে কোন ভাতাও পাচ্ছিনা। আমাদের উলুছড়া-আলুটিলা এলাকায় অনেক বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড করিয়ে দিয়েছি কিন্তু কখনো নিজের জন্য সাহায্য চাইতে পারেনি। আমি এখন অচল তাই কয়েকবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সাহায্যের আবেদনপত্র নিয়ে আগের চেয়ারম্যানের কাছে গিয়েছি কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আগের চেয়ারম্যানের পিয়ন আমাকে চেয়ারম্যানের অফিসে ডুকতে পর্যন্ত দেয়নি। এখন শোনেছি জেলা পরিষদের চেয়ারম্যান বদল হয়েছে, আমার পরিবারের দুঃখ-কষ্টের কথা সরকারের স্থানীয় প্রশাসনের কাছে তুলে ধরার অনুরোধ করছি।
রবিধন কারবারীর স্ত্রী সোনামালা চাকমা বলেন, সংসার ও স্বামীর চিকিৎসা নিয়ে হিমশিম খেতে হয় তাকে। ঘর তুলবো কিভাবে। রোদ কুয়াশেতে দিনরাত তাদের কষ্ট করতে হচ্ছে। স্বামীকে নিয়ে মানুষের ঘরে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের জীবন। তিনি বলেন, শুনেছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারকে ঘুর তুলে দিচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। চাই তার কাছে একটু মাথা গোঁজার ঠাই।
উলুছড়া-আলুটিলা এলাকার গ্রাম প্রধান কারবারী রবিধন চাকমা ও তার স্ত্রী সোনামালা চাকমার পরিবার সরকার এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে ১টি ঘরের জন্য সাহায্য প্রার্থনা করেছেন। কারবারী রবিধন চাকমার মুঠোফোন নাম্বার ০১৫৫৮২৭৫০২৮।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা
কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আর্কাইভ