সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌর নির্বাচনে মনোনয়ন জমা : স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে - ৪, কাউন্সিলর - ৪৪
খাগড়াছড়ি পৌর নির্বাচনে মনোনয়ন জমা : স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে - ৪, কাউন্সিলর - ৪৪
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দ্বিতীয় ধাপের পৌরসভার নির্বাচন/২০ স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৪, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ ও ওয়ার্ড কাউন্সিলর ৪৪ জনের মনোনয়ন জমা হয়েছে।
গতকাল রবিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৪মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও বর্তমান মেয়র রফিকুল আলম স্বতন্ত্র, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা জাতীয় পার্টির ফিরোজ আহমেদ মনোনয়ন দাখিল করেছেন।
এ ছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৪জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
খাগড়াছড়ি পৌর রিটার্নিং অফিসার রাজু আহমেদ জানান, উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
এরপর বৈধ প্রার্থীদের তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে। তিনি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রস্তুতি নেয়ার কথা জানান।





খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ