রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসির সাথে নবগঠিত চুয়েট ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চুয়েট ভিসির সাথে নবগঠিত চুয়েট ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২০-২১ বছরের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ ১৭ জানুয়ারি রবিবার সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত সাক্ষাৎ হয়। চুয়েট ক্লাবের সভাপতি পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার এবং সাধারণ সম্পাদক পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়াসহ ক্লাবের নেতৃবৃন্দ ভিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসাইন, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফরহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা, সম্মানিত সদস্য বিদায়ী কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা এবং সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খাঁন। উল্লেখ্য, গত ০৩ জানুয়ারি, ২০২১ খ্রি. পরবর্তী এক বছরের জন্য চুয়েট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা