সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা (ভিডিওসহ)
হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা (ভিডিওসহ)
ষ্টাফ রিপোর্টার :: কওমি মাদরাসা ভিত্তিক ‘অরাজনৈতিক’ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হেফাজতের কার্যক্রম ফের শুরু করা হবে বলে আশাবাদ জানিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরী।
আজ রবিবার ২৫ এপ্রিল রাতে হেফাজত আমির হিসেবে দেওয়া সবশেষ ভিডিওবার্তায় বাবুনগরী এ ঘোষণা দেন। পরে ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রচার করা হয়।
সংক্ষিপ্ত ভিডিওবার্তায় বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান-আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট