শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » নওগাঁ » একটি ব্রিজের অভাবে দুর্ভোগে এক গ্রাম
প্রথম পাতা » নওগাঁ » একটি ব্রিজের অভাবে দুর্ভোগে এক গ্রাম
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি ব্রিজের অভাবে দুর্ভোগে এক গ্রাম

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। খালের উপর ব্রিজ নির্মিত না হওয়ায় কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে দ্বিগুণ খরচ করতে হয়। বিভিন্ন সময় স্বেচ্ছা শ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও পানি ও রৌদ্রে প্রতি বছরই সাঁকো বিনষ্ট হয়ে যায়। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের একটি গ্রাম জামগ্রাম। জনসংখ্যার দিক থেকে সহ¯্রাধিক লোকের বাস এ গ্রামে। গ্রামের প্রায় সব লোকই কৃষক। এ গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে রক্তদহ লোহাচুরা খাল। খালটি সম্প্রতি পুন:খননের কারনে অনেক গভীর হয়ে গেছে। খালের পূর্বপার্শে জনবসতি আর পশ্চিম পার্শে বিস্তীর্ণ মাঠ জুড়ে এ গ্রামের কৃষকদের জমি। যুগ যুগ থেকে এ খালের উপর কোন ব্রিজ নির্মিত না হওয়ায় এসব জমিতে আবাদকৃত ধান কেটে বাড়ি পৌঁছাতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও খালের পশ্চিম পার্শে রয়েছে গ্রামবাসী সম্মিলিত কবরস্থান। খালের উপর কোন ব্রিজ না থাকায় বর্ষাকালে লাশ দাফনেও তাদেরকে বিপাকে পড়তে হয়। এদিকে ওই গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শীতাতলার মেলা। যে মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ, ব্যবসায়ী ও দর্শনার্থী এসে থাকে। খালের দুই পাড়ে মেলা বসলেও খালের উপর কোন ব্রিজ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জামগ্রামের জনি সোনার বলেন, গ্রামবাসীর উদ্যোগে বর্ষা মৌসুমে খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এ সাঁকো কোন মতে বর্ষাল পার হলেও ধানের মৌসুমে এটি আর কাজে আসে না। ফলে খালের ওইপার থেকে ধান নিয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টকর হয়।

ওই গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য হানিফ পালোয়ান বলেন, খালের উপর একটি ব্রিজ নির্মাণ আমাদের প্রাণের দাবি। কেননা খালের পশ্চিম পাড়ে রয়েছে গ্রামবাসীর একটি কবরস্থান। ব্রিজ না থাকায় বর্ষাকালে আমাদের মৃত ব্যক্তিদের লাশ বহন করতে যেমন দুর্ভোগ পোহাতে হয়। তেমনি শুস্ক মৌসুমে আমাদের এলাকার প্রধান আবাদ বোরো ধান ঘরে তুলতেও চরম দুর্ভোগের শিকার হতে হয়।

এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, এখানে খালের উপর একটি ব্রিজ নির্মাণ খুবই প্রয়োজন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)