বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি :: নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ বুধবার ২ জুন ২০২১ প্রগতিশীল নারী সংগঠনসমূহের সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ সাধারণ সম্পাদক আমেনা আক্তার এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশি এক তরুণীকে ভারতে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সংঘবদ্ধ অপরাধীরা। পরবর্তীতে জানা যায় নিপীড়কদের মূলহোতা একজন বাংলাদেশি টিকটকার; নাম হৃদয় বাবু। আরও জানা যায় এভাবে টিকটকের মাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রলোভন দেখিয়ে বা প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার করে থাকে তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে নারী পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ও নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সাথে এই টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার জন্যএ নারী-পুরুষ নির্বিশেষে সকল বাম-প্রগতিশীল, গণতন্ত্রমনা নারী সংগঠন, রাজনৈতিক দল, ব্যাক্তি ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশের অভ্যন্তরে নানাভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে; এসব রোধেও সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ ।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান