বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » আজ নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর নতুন পিএস মনিরা
আজ নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর নতুন পিএস মনিরা
ঢাকা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএ)-২ হিসেবে নিয়োগ পেয়েছেন তারই সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার ২ জুন এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হয়েছে। মনিরা বেগম প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, যতদিন প্রধানমন্ত্রী তার পদ অলংকৃত করবেন অথবা তার একান্ত সচিব-২ পদে মনিরা বেগমকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
উল্লেখ্য, এর আগে অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার প্রধানমন্ত্রীর পিএস-২ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ে কর্মরত আছেন।





বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি