শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি
প্রথম পাতা » চট্টগ্রাম » খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি
রবিবার ● ৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গতকাল ৫জুন শনিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় গত শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় কাউখালি উপজেলার বেতবুনিয়া উপজেলার চায়েরী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্যাডম্যান পাড়ার মৃত আবুল কালম মিয়ার ছেলে মো. মামুন উদ্দিন (২৮)। একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেইলাপাড়ার আনোয়ার হোসেন প্রকাশ ফকিরের ছেলে ইমরান হোসেন প্রকাশ মনা (৩০)। তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের সীমকার্ডসহ মোবাইল সেট, প্লাস্টিকের খেলনার অস্ত্র উদ্ধার করা হয়। রাউজান থানা সূত্র মতে, গত ২৯ মে নোয়াপাড়া থেকে জলিল নগর যাওয়ার কথা বলে অজ্ঞাত দুই যুবক যাত্রী বেশে রাউজানের মো. মনছুর আলমের সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। যাত্রীদের কথামতো নোয়াপাড়া সিএনজি স্টেশন থেকে জলিল নগরে গিয়ে নামিয়ে দেওয়ার সময় যাত্রীদের আবদার ছিল, নির্ধারিত ভাড়া দিয়ে তাদের কাউখালি উপজেলার বেতবুনিয়া এলাকায় নামিয়ে দেওয়ার। চালকও তাদের কথামতো বেতবুনিয়া চায়েরী বাজার এলাকায় যান। সেখান থেকে আরও একটু ভেতরে গিয়ে গলির সামনে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। যাত্রীদের কথামতো গন্তব্যে পৌছালে আরও ২/৩জন ব্যক্তি একত্রিত হয়ে চালককে মারধর করে আটকে রেখে। মুক্তিপেতে ১লাখ টাকা দাবি করে। পরে স্ত্রীর কাছে ফোন করে বিকাশে দুইভাগে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। একটি অস্ত্র হাতে দিয়ে ছবি তোলে রাখে অপরাধ চক্রের সদস্যরা। এই ঘটনা কাউকে বললে অস্ত্র দিয়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়। পরে রাউজান থানায় অভিযযোগ দেন ভুক্তভোগী সিএনজি চালক। অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের মাধ্যমে রাউজান থানা পুলিশ অপরাধীদের সনাক্ত করে আটক করে। উদ্ধার করা হয় প্লাস্টিকের খেলনার অস্ত্র ও চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরসহ মোবাইল সেট। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের মাধ্যমে সনাক্ত করে চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত আরও একজন পালতক রয়েছে। আটককৃতদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)