শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কাউন্সিলর রাজু’র বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » কাউন্সিলর রাজু’র বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রবিবার ● ২৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউন্সিলর রাজু’র বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. আজিম হোসেন শাহাদাত (২০)। হত্যার আলামত হিসেবে শাখের ইসলাম রাজুর ব্যবসা প্রতিষ্ঠান হোপ মা ও শিশু হাসপাপতালের একটি কক্ষে রক্তের দাগ পাওয়া গেছে। হত্যার বর্ণনা জানতে নিহত আজিমের পিতা মো. আব্দুল বাতেন কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পিতা আব্দুল বাতেন জানান, গত শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় তার পুত্র সন্তান আজিম হোসেন শাহদাত (২০) কে বাসস্থান থেকে তুলে নিয়ে মিরসরাইয়ের হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ট তলায় কমিশনার রাজুর কাছে নেওয়া হয়। কি জন্য তাকে ধরে আনা হয় তা জানা যায়নি। নিহতের বাবা আব্দুল বাতেন বলেন, আমি খবর পেয়ে রাত ৮টায় হোপ হাসপাতালে গিয়ে দেখি লাঠি দিয়ে রাজু ও তার বাহিনীর ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে বেদড়ক মারধর করছেন। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা আমাকেও আঘাত করতে করতে বলে এখানে কোন কথা বলা যাবে না, যাও চলে যাও। কমিশনার রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের উপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাঁত পড়ে যায়। এসময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। লাঠির আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি। মারা যাওয়ার আগে টেবিলে থাকা একটি বোতল থেকে পানি পান করতে চাইলেও রাজু পানি পান করতে দেয়নি। তার বাবা আরো বলেন, আমার ছেলে কি এমন দোষ করলো যে তাকে একেবারে মেরে ফেলতে হবে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আজিমের মা রাজু কমিশনারের বাসায় গৃহকর্মীর কাজ করতো আর পিতা আব্দুল বাতেন একটি বেকারীতে কাজ করে। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায়। তারা দীর্ঘদিন মিরসরাই পৌরসভার আমজাদ মেম্বার বাড়িতে নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন। সেখানে গিয়ে দেখা যায় তাদের ঘরে তালা দেওয়া সকাল থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছেনা। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাউন্সিলর শাখের ইসলাম রাজু পলাতক আছেন। তার পরিচালনাধীন হোপ মা ও শিশু হাসপাতাল ও তার বাসায় খোজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
এছাড়া তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। তার ভাগিনা মেহেদি জানান, রাতে তিনি বাসায় ফেরেন নাই। এছাড়া হোপ হাসপাতালে খবর নিয়ে জানা যায় সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন, রাতে হাসপাতালে ছিলেন।
এদিকে শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের উদ্ধর্তন কর্মকতারা। তারা হত্যার আলামত হিসেবে রক্তের দাগ লেগে থাকা তোষকটি জব্দ করেছেন। মিরসরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পিতা আব্দুল বাতেন বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়েরে করেছে। তদন্ত এবং আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)