রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে বাগানীদের মানববন্ধন
আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে বাগানীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাগানী ও ব্যবসায়ীরা। আজ রবিবার সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামে আম বাগানের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশ নেই ওই এলাকার শতাধিক বাগানী ও ব্যবসায়ীরা। এসময় আম বাগানী সাহেব আলী জোয়ার্দ্দার, বুলবুল আহম্মেদ বাপ্পী, রেজাউল করিম রাজা, মতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন, আলী নুর জোয়ার্দ্দার, সন্টু জোয়ার্দ্দার, সাবু মন্ডলসহ অন্যান্যরা। বক্তব্য রাখেন। কর্মসূচী থেকে ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বাপ্পী বলেন, গত বছর আম্পানের কারণে এ এলাকার সকল আমগাছ ক্ষতিগ্রস্থ হয়েছিল। যে কারণে গতবছর লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর আশা নিয়ে বাগান পরিচর্যা করেন তারা। কিন্তু লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোন পাইকার আসছে না। জেলার বিভিন্ন উপজেলাতেও আম পাঠানো যাচ্ছে না। যে কারণে প্রতিকেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশংকা করছে তারা। এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহণ সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার