শিরোনাম:
●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কঠোর লকডাউনের মধ্যে বিশ্বনাথে পশুর হাট
প্রথম পাতা » প্রধান সংবাদ » কঠোর লকডাউনের মধ্যে বিশ্বনাথে পশুর হাট
শুক্রবার ● ২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঠোর লকডাউনের মধ্যে বিশ্বনাথে পশুর হাট

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে বসেছে বিশাল গরু ছাগলের হাট। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এ পশুর হাট চলতে দেখা গেছে। এতে অধিকাংশ লোকজনকে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে হাটে উপস্থিত হতে দেখা গেছে। খবর পেয়ে প্রশানের লোকজন বৈরাগী বাজারে উপস্থিত হলে পালিয়ে যান ইজারাদারসহ ক্রেতা বিক্রেতা।
এদিকে, সিলেটের বিশ্বনাথ পৌর শহরে কঠোর লকডাউনের প্রথম দিনে ছিলো খুবই নিরবতা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌর শহরে টহল দিতে দেখা যায় সিলেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, থানা পুলিশ এবং সেনাবাহীনিকে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকান ও মাস্ক না পড়ায় পথচারিকে জরিমানা করা হয়েছে বলে জানান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এদিকে, করোনার সংক্রমন রোধে আবারো কঠোর লকডাউনে মাঠে থাকছে সেনাবাহিনী। এছাড়া থাকবে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আজ ১ জুলাই ভোর ৬টা থেকে ১সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে।

বিশ্বনাথে লকডাউনে সক্রিয় আইনশৃংখলা বাহিনী

বিশ্বনাথ :: করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনাঅনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী।
সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
লকডাউনের আওতামুক্ত ব্যতীত খোলেনি অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বত্র কমেছে মানুষের উপস্থিতি। এবার লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর টহল জোরদার হওয়ায় প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছে না কেউ।
সরেজমিন দেখা যায়, বন্ধ রয়েছে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান।
সদরে মানুষের উপস্থিতি অপ্রতুল। উপজেলা সদরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা, উপজেলা প্রশাসন লকডাউন কার্যকরে একযোগে সক্রিয় ভূমিকা পালন
করছেন। মহড়া দিচ্ছেন অলি-গলিতেও। সেনা সদস্যরা হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি, জনসাধারণকে বিনা প্রয়োজনে বাহিরে যেতে নিষেধ করছেন।
এদিকে, কেউ বিনা প্রয়োজনে বাহিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহড়াকালে সরকারি আইন ও স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ৬টি মামলায় আলাদাভাবে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও
সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন
হারে ৫ হাজার ২শ টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, জনসাধারণকে নিজেদের স্বার্থে ৭দিন ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কঠোর লকডাউন বাস্তবায়নে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিশ্বনাথে কৃষ্ণচূড়া চারা রোপণের উদ্বোধন

বিশ্বনাথ :: প্রকৃতির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের দু’পাশে এক হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রশিদপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত সড়কের দু’পাশে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। জলবায়ু পরিবর্তন রোধে, পৌরসভার অর্থায়নে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ উদ্যোগ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর প্রমুুখ।

বিশ্বনাথে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৩৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
বুধবার দুপুুরে উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ পূর্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।
কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের শুভেচ্ছা বক্তব্য’র পর ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকের মাঝে বিতরণ করা হয় ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার। এসময় উপস্থিত ছিলেন জনস্বাসস্থ্য প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)