শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে নতুন ৫ জনের করোনা সনাক্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে নতুন ৫ জনের করোনা সনাক্ত
শুক্রবার ● ২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থলীতে নতুন ৫ জনের করোনা সনাক্ত

ছবি: সংবাদ সংক্রান্ত-চাইথোয়াইমং মারমা। চাইথোয়াই মং, রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আরোও ৫ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন রাজস্থলী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৫ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব ধরা পড়ে। আক্রান্তরা উপজেলা বড় কুইক্যাছড়ি ১ জন চাইংখ্যং ৩ জন, তুলাছড়ি পাড়ার ১ জন বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। গত কয়েকদিন এর ব্যবধানে রাজস্থলীতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। ফলে জনগণকে সচেতন করতে প্রতিদিন উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে।এ দিকে অারো ৫ জনের নমুনা সংগ্রহ করে রাঙামাটি পিসিঅার ল্যাবে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান। একদিকে পাহাড়ের গ্রামের লোকেরা করোনা রোগের উপর তেমন সচেতন নেই, নিয়মিত মাক্স পরিধান করতে দেখা যায় না।করোনা রোগের উপর গ্রামে গ্রামে ও মহল্লা তে লিফলেট পোস্টার প্রচার মাধ্যমে সচেতন বাড়াতে হবে। এতে অত্র উপজেলাতেও লাফিয়ে করোনা রোগী বাড়তে দেখা যায়। নিজে মাস্ক পড়ুন অন্যকে মাস্ক পড়ার সহযোগিতা করুন। ঘরে থাকুন সুস্থতা থাকুন, অপ্রয়োজনে ঘুরে ফেরা করবেন না। সকলে করোনা প্রতিরোধে এগিয়ে আসুন।

রাজস্থলীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
রাজস্থলী :: গতকাল ১জুলাই হতে সারাদেশব্যাপী সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ ঘোষণা বা কঠোর ‘লকডাউন’ এর ২য় দিন অতিবাহিত রাজস্থলী বাজার, বাঙালহালিয়া বাজার, অংশ পাশের বন্ধ ছিল দোকানপাট, সড়ক ছিল যানবাহন শূন্যে। প্রসঙ্গত, লকডাউন কার্যকরে বিভিন্ন হাট-বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী ও পুলিশ আনসারসহ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে। আজ শুক্রবার (২ জুলাই) অভিযানকালে আইন বিধিমালা অমান্য করে ঘর থেকে বের হওয়ায় হোটেল খুলে ভিতরে খাবার বিক্রি ব্যবসায় করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিন সকাল থেকে রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই বন্ধ ছিল সবধরণের যানবাহন। তবে কিছু নিত্য প্রয়োজনীয় মালবাহী গাড়ী, ব্যাটারী চালিত রিকশা, কিছু সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। মুদির দোকান ও বেকারী খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট, শপিংমল বন্ধ ছিল। মানুষের চলাচলও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা যায়।

দুপুর ১২টার দিকে পুলিশের টহল চলাকালে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান। এসময় জানতে চাইলে তিনি বলেন, পুলিশের একাধিক ভ্রাম্যমাণ টহল টিম মাঠ পর্যায়ে লকডাউন কাজ করে যাচ্ছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেক। তিনি উপজেলার ইসলামপুর, বাঙালহালিয়া, রাজস্থলী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। এসময় আইন অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ও হোটেলে খাবার বিক্রি করার দায়ে টাকা জরিমানা আদায় করেন। এছাড়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালিয়েছেন তিনি।
এসময় জানতে চাইলে নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন,অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। করোনা রোগ প্রতিরোধে এগিয়ে আসুন।সাথে চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল হোসেন চৌধুরী নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃংখলার বাহিনীকে বাংগালহালিয়া বাজার সহ বিভিন্ন প্রবেশপথ মুখে জনগনকে করোনা রোগের প্রচারণা সচেতনতা বৃদ্ধি এবং মনিটরিং করতে দেখা যায়। করোনা রোগ হতে বাচঁতে হলে নিজে সচেতন হোন,অন্যজনকে সচেতন করুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন,মাস্ক ব্যবহার করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)