শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
রুমায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় দূর্গম মাংলুং পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে সেনাবাহিনীর জোনের এর পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩জুলাই) দুপুরে বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে রুমা জোন কমান্ডার আগুনে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারকে ১০ হাজার করে মোট ৪০হাজার টাকা প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- মেনথং ম্রোর ছেলে মেনলুং ম্রো (২৮), মেনপয় ম্রোর ছেলে সিংরাও ম্রো (৩২), পালে ম্রোর ছেলে লেংলুং ম্রো (২৯) ও নাথাং ম্রোর ছেলে মেনসা ম্রো (৩৫)।
এসময় প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৮কেজি আটা, ২লিটার তেল, ২কেজি লবন, ১কেজি ছোলা, ২কেজি মশুর ডাল, ১কেজি সুজি, ২টি সাবান, ১০প্যাকেট স্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রুমা উপজেলা পরিষদের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে দেয়া হয়।
রুমা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো. জুবায়ের শফিক (পিএসসি) বলেন, সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ধরণের দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রুমা জোন কমান্ডার।





কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র