শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » মহাদেব পালের খপ্পরে প্রায় ৫০টি পরিবার সর্বস্বান্ত
প্রথম পাতা » অপরাধ » মহাদেব পালের খপ্পরে প্রায় ৫০টি পরিবার সর্বস্বান্ত
শনিবার ● ৩ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাদেব পালের খপ্পরে প্রায় ৫০টি পরিবার সর্বস্বান্ত

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজের স্কুল শিক্ষক মহাদেব পালের খপ্পরে প্রায় ৫০টি পরিবার আজ সর্বস্বান্ত। ২০১২ সালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক হিসাবে যোগদান করার পর ২ বছর ধরে প্রাইভেট পড়িয়ে ছিলেন। পরবর্তীতে তার মাথায় ধান্দাবাজির ভূত চেপে বসে। প্রাইভেট পড়ানো বাদ দিয়ে শুরু করেন চাকুরী দেয়ার নাম করে অর্থ আদায়। বালিয়াপাড়া গ্রাম থেকে শুরু করে কুষ্টিয়া শহর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার ব্যক্তিদেরকে চেক দিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। আজ ঐসকল ভুক্তভোগী ব্যক্তিরা তার প্রতারণার শিকার হয়ে নিঃস্ব পথে পথে ঘুরছেন বিচারের আশায়।
ইতিমধ্যে তার বিরুদ্ধে গোল্ড ব্যবসা করার তথ্যও পাওয়া গেছে। তার বাড়ি কুষ্টিয়া ইবি থানার ধলনগর গ্রামে। উক্ত গ্রামেই তার বাড়ির পাশেই বিবাহ করেন মলিনা নামের একটি মেয়েকে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। কুষ্টিয়ার একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে শিক্ষকতা পেশার অন্তরালে দীর্ঘদিন ধরে মহাদেব পাল সোনা পাচারের কাজে লিপ্ত থেকে উপার্জন করেছিল প্রচুর পরিমাণ অর্থ। গত চার-পাঁচ বছর আগে গোল্ডের বেশ কয়েকটি চালান ধরা পড়লেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
তার নিজ গ্রাম ধলনগরের আপন চাচি শাশুড়ির ছেলেকে চাকরি দেয়ার নাম করে জমি বিক্রি অর্থ নেয়, সেই সাথে কেড়ে নেয় ১০ ভরি স্বর্ণের গহনা। এদিকে বালিয়াপাড়া গ্রামের রিপন, সৈন্য, সাব্বাস, নিজাম মন্ডল, মজিবর সহ প্রায় ২০/২৫ জন ব্যক্তির সন্তানদের চাকরি দেয়ার নাম করে চেক দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া কোর্ট স্টেশনের এক ব্যবসায়ীর নিকট থেকে মহাদেব ও তার স্ত্রী মলিনা প্রায় ২৫ লক্ষ টাকা নিয়ে কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া এলাকায় ৩ কাঠার একটি জায়গা ক্রয় করেছেন বলে উক্ত ব্যবসায়ী প্রতিবেদককে জানান। পোড়াদহের বিমলের কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। চুয়াডাঙ্গা এলাকার আলিম লস্করের কাছ থেকে ১লক্ষ টাকা হাতিয়ে নেয় চেক দিয়ে। রাজবাড়ী এলাকার এক ব্যক্তি পাওনা টাকার জন্য চেকের বিপরীতে তার বিরুদ্ধে মামলা করেছে, উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত।
কুষ্টিয়া শহরের এক মুদি দোকানদার লুৎফরের কাছ থেকে ২ লক্ষ টাকা, মঙ্গলবাড়িয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু ধর্মীয় গরীব নিরীহ ব্যক্তির নিকট থেকে এক লক্ষ টাকা, কুষ্টিয়া শহরের নাম প্রকাশে আর একজন ব্যক্তির নিকট থেকে ৫ লক্ষ টাকা সহ এ পর্যন্ত প্রায় ৫০জন ব্যক্তির নিকট থেকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এমনকি কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর স্বাক্ষর জালিয়াতি করে ধরা খেয়ে সে যাত্রায় রক্ষা পায়। কুষ্টিয়া জিলা স্কুলের ছাত্র ভর্তির জন্য এনএস রোডের এক অভিভাবকের নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বালিয়াপাড়া স্কুলে বিএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক ক্যান্ডিডেটের নিকট থেকে হাতিয়ে নিয়েছিল ৮ লক্ষ টাকা।
বর্তমানে তিনি কুষ্টিয়া শহরের বজলার মোড় থেকে নিশান মোড়ের দিকে যেতে ডান হাতে এক ডিস ব্যবসায়ীর বাসায় বাসা ভাড়া থাকেন, তবে গত দু’মাস আগে কুষ্টিয়া কোট স্টেশন এলাকায় বাসা ভাড়ায় ছিলেন। তবে তিনি এক বাসায় দীর্ঘদিন বসবাস করেন না দুই তিন মাস পর পর বাসা পরিবর্তন করেন পাওনাদারদের ভয়ে।
মহাদেব পাল বেতন পান ১২ হাজার টাকা, কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন ১০ হাজার টাকা দিয়ে। এখন সকলের একটাই প্রশ্ন, যিনি উপার্জন করেন ১২০০০ টাকা, কীভাবে তিনি আলিশান বাড়িতে ১০০০০ টাকা দিয়ে থাকতে পারে। অন্যদিকে গ্রামের বাড়ি থেকে তিনি কিছু পান না বলে তার বাড়ি থেকে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে তিনি প্রাইভেটও পড়ান না, তাহলে তার আয়ের উৎস কি। এখানে হিসাব করলে মিলে যাচ্ছে সবকিছু।
পাওনাদারদের কাছে জানতে চাওয়া হলে, তারা বলেন, আমরা টাকা চাইতে গেলে মহাদেব পাল আমাদেরকে আন্ডার ওয়ার্ল্ডের ভয়-ভীতি প্রদর্শন করে, এছাড়াও তিনি ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়েও ভয়-ভীতি প্রদর্শন করতো বর্তমানে এখন আমরা তাকে আর খুঁজে পাচ্ছিনা।
গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে একটি নিউজ প্রকাশিত হলে, প্রতারক মহাদেব প্রতিবেদককে হঠাৎ করেই ফোনে বলেন, আমাকে বাঁচান, আমার ঘরে স্ত্রী সন্তান রয়েছে আমার চাকরি চলে যাবে। না খেয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে। তবে তার বিরুদ্ধে ইতিপূর্বে প্রকাশিত সংবাদের সত্যতা ও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অকপটে স্বীকার করে বলেন, এই করোনার মহামারী সময় আমি তাদের টাকা দিতে পারছি না। সময় মত আমি তাদের সমুদয় টাকা বুঝে দিব।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকীর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, মহাদেব পাল গত বছরের করোনাকালীন সময় থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আসেন না, ফোন দিলেও তিনি তা ধরেন না, অধিকাংশ সময় তার ফোন বন্ধ থাকে, অনলাইনে ক্লাস ও তিনি নেন না। প্রতিমাসের বেতন-ভাতার বিলের স্বাক্ষরের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের করণিকের যোগসাজশে তিনি স্বাক্ষর করেন তা জানতে পেরেছি। গত দেড় বছরের অধিক করোনাকালীন সময়ে স্কুলে না গিয়ে বেতন বিলে কিভাবে স্বাক্ষর করে বেতন উত্তোলন করছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
তিনি আরো বলেন, তবে গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে একটি নিউজ প্রকাশিত হওয়ার পর, হঠাৎ করে ম্যানেজিং কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়। আমরা অতি শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। ইতিপূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লুটপাট ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে এ দফায় আমরা তাকে বোধহয় আর রক্ষা করতে পারবোনা তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাচ্ছি প্রতিদিনই পাওনাদাররা প্রতিষ্ঠানে আসছে টাকার জন্য। ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)