শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » তালেবান মন্ত্রিসভা গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে রাশিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থার দুই প্রধান
প্রথম পাতা » আন্তর্জাতিক » তালেবান মন্ত্রিসভা গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে রাশিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থার দুই প্রধান
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালেবান মন্ত্রিসভা গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে রাশিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থার দুই প্রধান

ছবি : সংগৃহীত আফগানিস্তান নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক। ভারতীয় এনএসএ-এর সঙ্গে বৈঠকে রাশিয়ার এনএসএ। এসেছেন সিআইএ প্রধান।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সরগরম দিল্লি। তালেবান মন্ত্রিসভা গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন রাশিয়ার এনএসএ এবং মার্কিন গোয়েন্দা প্রধান। দুইজনেই আলাদা আলাদা করে ভারতীয় এনএসএ-এর সঙ্গে বৈঠকে বসেছেন।
আজ বুধবার দুপুরে দিল্লিতে বৈঠক করেন রাশিয়ার জাতীয় উপদেষ্টা নিকোলাই পাত্রশেভ ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, নিকোলাই দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও। দিনকয়েক আগেই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তারপরেই এনএসএ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আফগানিস্তান পরিস্থিতি সন্ত্রাস নিয়ে মূলত কথা হয়েছে বলে সূত্র জানাচ্ছে। বস্তুত, রাশিয়া আগেই তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল। আফগানিস্তানে রাশিয়ার দূতাবাসও বন্ধ করা হয়নি। কিন্তু রাশিয়া আশা করেছিল, তালেবান সমস্ত গোষ্ঠীকে নিয়ে একটি ‘ইনক্লিউসিভ’ সরকার তৈরি করবে। কিন্তু মঙ্গলবার তালেবান যে মন্ত্রিসভা সামনে এনেছে, রাশিয়া তা নিয়ে খুশি নয় বলেই জানা যাচ্ছে। ভারতের সঙ্গে বৈঠকে এই বিষয়টি সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। ভারতও আফগানিস্তান পরিস্থিতি, পাকিস্তানের ভূমিকা, চীনের অবস্থান নিয়ে বৈঠকে সংশয় প্রকাশ করেছে। দুই দেশ এই বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। আফগানিস্তান পরিস্থিতি ভারতীয় উপমহাদেশের শান্িতেত ব্যাঘাত তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ভারত। সূত্র এমনই জানিয়েছে। উঠেছে কাশ্মীরের কথাও।
শুধু রাশিয়া নয়, মঙ্গলবার অত্যন্ত গোপনে অজিত ডোভাল বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নসের সঙ্গেও। বুধবার এ খবর জানা যায়। বুধবারও দিল্লিতেই আছেন উইলিয়াম। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করতে পারেন। সিআইএ প্রধানও মূলত আফগানিস্তান নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। যদিও ভারত এবং অ্যামেরিকার প্রশাসন এই বৈঠক নিয়ে একটি মন্তব্যও করতে চায়নি।
সম্প্রতি গোপনে আফগানিস্তানে গিয়ে তালেবানের সঙ্গে বৈঠক করে এসেছিলেন সিআইএ প্রধান। আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের উদ্ধারের বিষয়টি নিয়েই তিনি আলোচনা করেছিলেন বলে জানা গেছিল। তালেবান মন্ত্রিসভা গঠনের পরদিনই তার ভারত সফরে আসা অন্য বার্তা বহন করছে বলে মনে করছে কূটনৈতিক মহল। তালেবানের মন্ত্রিসভা নিয়ে অ্যামেরিকাও সন্তুষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তান এবং সন্ত্রাসবাদের পরিস্থিতি নিয়েই ভারতীয় এনএসএ-এর সঙ্গে তার বৈঠক হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তালেবানের সঙ্গে পাকিস্তান ঘনিষ্ট সম্পর্ক রাখছে বলে অনেকেই অভিযোগ করছে। আইএসআই তালেবানের পিছনে আছে বলেও অভিযোগ উঠছে। সম্প্রতি জাতিসংঘে ভারত এ বিষয়ে অভিযোগ করেছে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে সংশয় প্রকাশ করছিল ভারত। সেই পরিস্থিতিতে একই দিনে ভারতীয় রাজধানীতে সিআইএ প্রধান এবং রাশিয়ান এনএসএ-এর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ