শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকের জমি দখল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকের জমি দখল
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকের জমি দখল

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখল ও জমির উপর থাকা গাছপালা রাতের আধারে কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। আইন ভঙ্গের এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ১২ মাইল লালন ফিলিং স্টেশনের সামনে। পেতাহাটী গ্রামের এটিএম শফিকুজ্জামানের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন তার কেনা ৬৩২৪ দাগের ৯ শতক জমি পেতাহাটী গ্রামের বিল্লাল হোসেনের কাছ থেকে ২০০৮ সালের ১৩ জানুয়ারী ৪১৭ নং দলিলে খরিদ করেন। নাসিমা বেগমের কেনা জমি অন্যায় ভাবে দখল নেওয়ার চেষ্টা করলে ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির জন্য ৫২৭/২০২১ নং মামলাটি করেন। তহশীলদারের রিপোর্ট মোতাবেক গত ৩০ সেপ্টম্বর আসামীদের উক্ত জমিতে প্রবেশ নিষেধের আদেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে গত মঙ্গলবার সকালে শিক্ষক নাছিমা বেগম সীমানা প্রচীর তৈরী করতে গেলে পোতাহাটী গ্রামের শমসের আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম মেম্বর, খোরশেদ আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন, মোঃ বদর উদ্দীন, জয়নাল আবেদীনের ছেলে মোঃ মোহন আলী ও বদর উদ্দীনের ছেলে কাজল বিজ্ঞ আদালতের আদেশ জানা স্বত্ত্বেও বে-আইনী ভাতে লাঠিসোটা নিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় আসামী মোহন আলী ও কাজল লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে আঘাত করে এবং নাছিমা বেগমের গলায় থাকা সোনার চেইন ছিড়িয়া নেয়। অভিযোগে উল্লখ করা হয় স্থানীয় ডাকবাংলা ক্যাম্পের পুলিশ ও চেয়ারম্যান সুষ্ঠ বিচার করার আশ্বাস দিলে নাছিমা বেগম রাজমিস্ত্রি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরও দুর্বৃত্তরা থেমে থাকেনি। মঙ্গলবার রাতে ১৪৪ ধারা বলবৎ থাকা জমি থেকে ৭টি আম গাছ ও ২টি আমড়া গাছ আসামী মোহন ও কাজল জোর পুর্বক কেটে নিয়ে যায়। রাতে নাইটগার্ডরা বাধা দিতে গেলে তাদেরও হত্যার হুমকী দেওয়া হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শিক্ষক নাছিমা বেগমের একটি অভিযোগ আমরা পেয়েছি। আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ডাকবাংলা পুলিশ ফাড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝিনাইদহে বিএমএসএফ’র ১৪ দফা দাবি আদায়ের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ঝিনাইদহ :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, এমএ আকরাম, নুরুন্নহার সীমা ও সহ-সাংগঠনিক মোনালিসা মৌ। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক কে এম সালেহ। বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও কালেরকন্ঠের প্রতিনিধি সাইফুল মা’বুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান, প্রেসক্লাব আইসিটি সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামিমুল ইসলাম, হরিনাকুন্ড প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ। উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক। সভায় উপস্থিত সাংবাদিকরা বিএমএমএফ ঘোষিত ১৪ দফা দাবির সাথে একমত পোষণ করে এবং অবিলম্বে ঝিনাইদহে জেলা কমিটি গঠনের দাবি করেন। আগামি ১৭ অক্টোবর সাংবাদিক সসুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ঝিনাইদহ জেলাসহ ৫টি উপজেলা থেকে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। মতবিনিময় সভায় প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে ২ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক
ঝিনাইদহ :: ২ দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৫)। সে ওই গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। এ ঘটনায় বুধবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করেছে তার পরিবারের সদস্যরা। ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, ইকরামুল প্রতিদিন নিজের ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় চালাতো। সর্বশেষ মঙ্গলবার সকালে সে বাড়ী থেকে বের হয়। রাত ৮টার দিকে বাড়ী না ফিরলে তার সাথে ফোনে যোগাযোগ করা হয়। সেসময় ইকরামুল জানান, তিনি বাড়ী ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ রয়েছে। ভাই রবিউল ইসলাম বলেন, রাত ৮ টা ৫০ এর দিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা আমাদের আত্মীয় স্বজনসহ সকল স্থানে খোঁজা-খুজি করেছি। আমার ভাইয়ের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং-শ্যামলা, পরনে কালো রংয়ের প্যান্ট ও পাতা রংয়ের গেঞ্জি রয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, ছেলেটির নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা মোবাইল ট্র্যাকিংসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে
প্রবেশের সময় ৮ জন আটক

ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেলমানপুর ও লেবুতলা গ্রাম থেকে নারী ও পুরুষসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার জন্য জড়ো হলে বিজিবি গোপন সুত্রে খবর পেয়ে তাদের আটক করে। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইট ভাটা এলাকা থেকে নড়াইল জেলার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বিকাশ পালের ছেলে লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের সমর পালের স্ত্রী লতিকা পাল (২৯), ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার গোপালপুর গ্রামের সুমন মন্ডলের স্ত্রী নুপুর রায় (২৫), লেবুতলা গ্রামের ঈদগাহ মাঠ এলাকা থেকে পাবনা জেলার সুজানগর থানার হাটখালী গ্রামের কৃষ্ণা দেবনাথের স্ত্রী মোছাঃ রিপা খাতুন (৩০), মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়া (০৭) কে আটক করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)