শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » অবৈধ ড্রেজিংয়ে নদীতে ঝালকাঠি নলছিটি‘র বিস্তীর্ণ এলাকা
প্রথম পাতা » ঝালকাঠি » অবৈধ ড্রেজিংয়ে নদীতে ঝালকাঠি নলছিটি‘র বিস্তীর্ণ এলাকা
শুক্রবার ● ২৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ ড্রেজিংয়ে নদীতে ঝালকাঠি নলছিটি‘র বিস্তীর্ণ এলাকা

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: নদীর এ কূল ভাঙে, ও কূল গড়ে প্রকৃতির এই নিয়মের বাইরেও মানবসৃষ্ট প্রকৃতির বিরুদ্ধচারণে নদী ক্ষেপে ওঠে। এমনই এক মানবসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন নলছিটির সদর উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীর পাড়ের জমির মালিকেরা।
নলছিটিতে অবৈধভাবে ড্রেজিং দিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে একরের পর একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এসব নদীরপাড় ভেঙে নদী এখন সাগরে পরিণত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ভাঙনের শিকারের ফলে নিঃস্ব হচ্ছেন নদীর পাড়ের মানুষেরা।
এ ব্যাপারে আবেদন-নিবেদন করেও স্থানীয় থানা কিংবা প্রশাসনের অসহযোগিতার কথা জানান ভুক্তভোগীরা। আর বালুখেকোদের অপ-তৎপরতায় অসহায়ত্ব প্রকাশ করেছেন মগড় ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এব্যাপারে স্থানীয়রা জানায়,আমার বাড়ী ঘর নদীর মধ্যে চলে গেছে,ঘরের অর্ধেক নদীতে রাতে নদীর মধ্যে ঘুমাই। বহু নেতা থেকে শুরু করে প্রশাসনের কর্তাবাবুদের কাছে গিয়েও কোন বিচার পাইনি। আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বেপরোয়া বালু উত্তোলনের কারণে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনের ফলে সুগন্ধা নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রামবাসীর ঘরবাড়ি, বসতভিটা, হাট-বাজার শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত বিঘা কৃষিজমি।
এদিকে বালুবোঝাই ভারি ট্রাকসহ অন্য যানবাহন চলাচলের কারণে নদী তীরবর্তী গ্রামীণ মাটির সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারিভাবে এসব বালু উত্তোলন নিষেধ থাকলেও বা বালু উত্তোলনের কোনো ইজারা না থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে অবাধে এ বালু উত্তোলন এবং রমরমা বাণিজ্য করে যাচ্ছে।
এ থেকে সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এদিকে বালু উত্তোলনের খবর পত্রিকায় প্রকাশ হলে মাঝে মধ্যে দু’একটি অভিযান চালানো হলেও অভিযানের একদিন পরই তারা আবারও একইভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের কবল থেকে ঘরবাড়ি বসতভিটা ও কৃষিজমি রক্ষার দাবিতে এলাকায় বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তারা বালু উত্তোলন বন্ধে এমপি আমির হোসেন আমু ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন নদীপারের ক্ষতিগ্রস্ত মানুষ।
পরিদর্শন করে দেখা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রাম,ফেরিঘাট ও মগড় ইউনিয়নের আমিরাবাদ,উত্তর মগড়,দক্ষিন মগড়,রায়পুর,সুজাবাদসহ বহু গ্রাম নদীর পাড়ের কয়েক কিলোমিটার বসতভিটা ও জমি নদীগর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। দেখা দিয়েছে বিভিন্ন স্থাপনায় মারাত্মক ফাটল।
নদী তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীরপাড় ঘেঁষে বালু উত্তোলনের ফলে অসময়ে সুগন্ধা নদীতে দেখা দিয়েছে প্রচন্ড ভাঙন। ভাঙনে নদী তীরবর্তী শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
এসব জমিতে টমেটো, বেগুন, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের শাকসবজি ছিল কৃষকের। কিন্তু নদীগর্ভে জমি চলে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। পরিদর্শন করে দেখা গেছে, সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে এই ইউনিয়নে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানান,আমাদের অভিযান অব্যাহত আছে। কিছু দিন আগেও জেল জরিমান করা হয়েছে। আবারো অভিযান চানানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ