শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গুনীজন » লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিনের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক
প্রথম পাতা » গুনীজন » লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিনের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিনের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব দেউলগ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপরায়ণ কমিউনিটি নেতা লন্ডনের প্রথম ব্রিটিশ বাংলাদেশী ড্রাইভিং প্রশিক্ষক আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফানু মিয়া। উল্লেখ্য সিদেক আহমেদের বড় ভাই, সালেহ আ্হমেদের চাচা ও সাবেক কাউন্সিলর শফি আহমেদের পিতা আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর) গত ৩১অক্টোবর রবিবার সকালে ৮৪ বছর বয়সে লন্ডনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে……..ওয়া রাজেউন)।
আজ ২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টায় মারকাজী মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে রেডব্রিজের চিগওয়েলের গার্ডেন অফ পিসে (শান্তির উদ্যান, নতুন সাইট) দাফন করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব দেউলগ্রামের অধিবাসী মরহুম আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর) লন্ডনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী ড্রাইভিং প্রশিক্ষক ছিলেন। সমাজসেবক, ধর্মপরায়ণ প্রবীণ এই কমিউনিটি নেতা দানশীল এবং বিনয়ী ব্যক্তি হিসেবে ব্রিটেনের মুসলিম সমাজে অত্যন্ত সুপরিচিত ও সমাদৃত ছিলেন। মসজিদ ও বিভিন্ন দাতব্য সংগঠন প্রতিষ্ঠায় তিনি ব্রিটেনে অন্যতম একজন অগ্রগামী ব্যক্তি ছিলেন।
এক শোকবাণীতে আরসিটি নেতারা বলেন, মহান আল্লাহ মরহুম শামসুদ্দিন আহমেদ (জফুরু)-কে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমীন। যুক্ত শোকবাণীতে শ্রদ্ধা নিবেদনকারী অন্যান্য আরসিটি সদস্যরা হলেন: আফসার হোসেন এনাম, আনোয়ার উদ্দিন, মাহবুব হোসেন রুনু, নিয়াজ চৌধুরী শুভন, গোলাম মো. রফিক, এমদাদ আহমেদ, জয়নুল চৌধুরী, শাহীন চৌধুরী, আবুল কালাম, গুলজার হোসেন, নাজিম উদ্দিন, ফারুক উদ্দিন, রৌশন আহমেদ ও এ.এইচ ফারুক প্রমুখ।





গুনীজন এর আরও খবর

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)