শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঠাকুরগাঁও » দলীয় প্রতীকে নয়,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে : মির্জা ফখরুল
প্রথম পাতা » ঠাকুরগাঁও » দলীয় প্রতীকে নয়,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে : মির্জা ফখরুল
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলীয় প্রতীকে নয়,স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে : মির্জা ফখরুল

ছবি : সংবাদ সংক্রান্ত স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ যদি অংশগ্রহণ করে তাহলে বিএনপির পক্ষ থেকে কোনো বাধা থাকবে না জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় প্রতীকে নয়, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি, গ্রামীণ যে সমাজ এটা পুরোপুরিভাবে বিভক্ত হয়ে যায়। সেখানে চয়েজটা খুব সীমাবন্ধ হয়ে যায় মানুষের কাছে। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় সরকার নির্বাচন দলীয় পর্যায়ে বা দলীয় মার্কা দিয়ে করব না। তবে দলের কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।’ মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের প্রথম থেকেই আমরা দলগতভাবে নির্বাচন করার বিপক্ষে ছিলাম। আমরা সবসময় বলেছি স্থানীয় সরকারকে দলীয়করণ অথবা দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচন করা সঠিক হবে না। যেটা ইতিমধ্যে প্রমাণ হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তাভাবনা করছে তারা দলীয় মনোনয়ন বা দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার।’ ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এজন্যই যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই একেবারে পুরোপুরি এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার যদি না থাকে তাহলে নির্বাচন কমিশন কোনোকিছু করতে পারে না। সে কারণে আমাদের বিগত দিনের নির্বাচনগুলোর অভিজ্ঞতা নিয়ে নির্বাচন বর্জনও করেছি, নির্বাচনও করেছি ।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)