শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষি জমি ভরাট করা হচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষি জমি ভরাট করা হচ্ছে
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কৃষি জমি ভরাট করা হচ্ছে

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হয়েছে। জমি ভরাটের কারণে দিন দিন কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। রাউজানের সাংসদ সদস্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিকে বার বার নিদের্শনা দিয়েছেন কেউ কৃষি জমি ভরাট করলে কঠোর ব্যবস্থা নেওয়ার। কিন্তু সাংসদের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাক্তিকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে কৃষি জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। সরজমিনে পরিদর্শকালে দেখা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সুলতানপুর সামনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবণ। নির্মাণাধীন ভবনের পাশে থাকা একটি জমি ভরাট করছেন সমীর চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি। স্থানীয়রা জানান, রাতের আধাঁরে জমিটি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট করা হয়। ভরাটের দৃশ্য প্রশাসন ও স্থানীয়দের দৃষ্টিগোচর না হওয়ার জন্য সড়ক পাশে দেওয়া হয়েছে পলিথিনের ভেড়া। সরকারী নিদের্শনা ও স্থানীয় সাংসদের নিদের্শনা অমান্য করে কি ভাবে ভরাট কাজ শুরু করেছে জানতে চাইলে সমীর চৌধুরী জানান, নির্বাচনে দলীয় লোকজন আমাদের বাড়িতে বসে সব কাজ সম্পন্ন করেন। তাই কিছু দোকান ঘর করার জন্য জমির কিছু অংশ ভরাট শুরু করেছি। আপনারা ছবি তোলার কারণে স্থানীয় কাউন্সিলর ভরাট কাজ বন্ধ রাখতে বলেছেন।
এ প্রসঙ্গে স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনি জানান, মেয়র আমাকে ফোন করে বিষয়টি জানালে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করতে পারবেনা। কেউ মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)