শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
প্রথম পাতা » ময়মনসিংহ » কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: সারা দেশে তৃতীয় ধাপের নির্বাচনে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো আ.লীগের সেই বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিকের চেয়ে ১ হাজার ২৫৯ ভোট বেশি পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ৩৮৩ ভোট আর আ. লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ১২৪ ভোট।

রোববার (২৮ নভেম্বর) রাতে মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকারের বিশ্বাস ছিল ইউনিয়নবাসী তার সঙ্গে আছে। শুধু যেন ভোট চুরি, কারচুরির মাধ্যমে কেউ যাতে গণতন্ত্রকে হত্যা না করতে পারে সেজন্য গলায় কাফনের কাপড় ঝুলিয়ে ঘুরে অবশেষে ভোটের মাঠে তার সেই বিশ্বাসের প্রতিদান পেলেন তিনি।

সদ্য নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রাত কৃতজ্ঞতা প্রকাশ করে জাহান আলী সরকার বলেন, ‘সাধারণ মানুষ আমার সঙ্গে ছিল বলেই আমি বড় দুই প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছিলাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আগে একবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। আমি দেশের মুক্তির জন্য একসময় লড়াই করেছি। এবার আমি এলাকার উন্নয়নের জন্য লড়াই করেছি। এলাকার মানুষ আমার বিশ্বাসের প্রতিদান দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র যেন হত্যা না হয়, ভোট চুরি কিংবা ভোটে কারচুরি যাতে না হয় সেজন্য আমি গলায় কাফনের কাপড় ঝুলিয়ে মাঠে নেমেছিলাম। আলহামদুলিল্লাহ, ভোট সুষ্ঠু হয়েছে এবং আমি জয়ী হয়েছি। এই জয় এলাকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম। সেইসাথে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানান তিনি।’

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী জাহান আলী গলায় কাফনের কাপড় ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এই ইউনিয়নে বাড়তি নজর দেয় প্রশাসন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)