শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকালের শিশির বিন্দু ও শীতকে উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনা। চতুর্থ ধাপের নির্বাচনে তফসিল ঘোষণা হলেও এইচএসসি পরিক্ষার মধ্য দিয়ে নির্বাচনী সময়সূচির পরিবর্তন হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান পার্থীরা মাঠে নেমে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এখন উপজেলা জুড়ে বইছে ভোটের হাওয়া। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র পার্থীরা।

মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। সাথে প্রাচীন ইতিহাস লোক সাহিত্য আর সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছে এ উপজেলাকে।

কৃষিনির্ভর এ অঞ্চলে গুরুত্ব বাড়িয়েছে নবনির্মিত আত্রাই সেতু। ২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এ উপজেলা ৮টি ইউনিয়ন গঠিত। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শত ২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪ শত ১ জন।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১ নংশাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (স্বতন্ত্র), সাজেদুর রহমান (স্বতন্ত্র), এসএম মোয়াজ্জেম (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), আলা উদ্দিন (স্বতন্ত্র), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (স্বতন্ত্র), মোছা: রহিমা (স্বতন্ত্র)।
২ নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (স্বতন্ত্র), মঞ্জুরুল আলম মোল্লা (স্বতন্ত্র), বাবলু আকন্দ (স্বতন্ত্র)।
৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), সহিদুল ইসলাম (স্বতন্ত্র), শেখ মো. মঞ্জুরুল আলম (স্বতন্ত্র), সোহরাব মোল্লা (হাতপাখা)।
৪ নং পাঁচুপুর ইউনিয়নে, আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (স্বতন্ত্র), নিয়ামত আলী বাবু (স্বতন্ত্র), আল মুক্তার (স্বতন্ত্র), আব্দুল মুমিন (স্বতন্ত্র), সখিমুদ্দিন প্রামানিক (স্বতন্ত্র), ময়েন উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।
৫ নং বিশা ইউনিয়নে, মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), আসাদুজ্জামান আসাদ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ইসমাইল হোসেন (স্বতন্ত্র), আব্দুল জব্বার (স্বতন্ত্র)।
৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), সম্রাট হোসেন (স্বতন্ত্র), আল্লামা শের-ই বিপ্লব (স্বতন্ত্র), মাসুম রানা (স্বতন্ত্র), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা), আব্দুর রাজ্জাক মন্ডল (স্বতন্ত্র)।
৭ নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (স্বতন্ত্র), আলম সরদার (স্বতন্ত্র), আব্দুল হাকিম সরদার (স্বতন্ত্র), সানোয়ার হোসেন (স্বতন্ত্র)।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (স্বতন্ত্র), এলতাছ উদ্দিন সরকার (স্বতন্ত্র), সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আকরাম হোসেন সরদার (স্বতন্ত্র), আফজাল হোসেন (স্বতন্ত্র), আব্দুস শুকুর সরদার (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান ও মেম্বার পার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন নিজ নিজ ইউনিয়নের গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ খবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সাথে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।

উপজেলার সচেতন মহল মনেকরছেন, প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিবেন তারা।

আত্রাই আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাই :: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মোঃসেকেন্দার বাদশার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই -রানীনগরের মাননীয় সাংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা মার্কার প্রার্থী মোঃআক্কাস আলী প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সুইট দও যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রাফিউল ইসলাম,জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল ছালাম সাধারণ সম্পাদক সরদার শোয়েব,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মাসনুদ সরুপ,সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোহাগ কলেজে ছাত্রী লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতা কর্মীরা।

এমপি হেলাল বলেন আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন।বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা মার্কার প্রার্থী আক্কাস আলী সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।দলের সিদ্ধান্ত চুড়ান্ত নৌকার বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমান সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরুন তাহলে নৌকার বিজয় সুনিশ্চিত।#





নওগাঁ এর আরও খবর

পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)