শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিন পালিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিন পালিত
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শেখ ফজলুল হক মনি’র ৮৩ তম জন্মদিন পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা যুবলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের উদ্যোগে ওই জন্মদিন পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকায় উপস্থিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তারের বাসভবনের হলরুমে বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য বর্তমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জুয়েল, দেলোয়ার জাহান মামুন, সদস্য শাহজাহান কবীর, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, মোখলেছুর রহমান মানিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান মনি, ছাত্রলীগ নেতা রানাসহ নেতাকর্মীরা।
সভায় যুবলীগ নেতা মাহবুব তার বক্তব্যে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জীবনী নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন তিনি। যে দিনটি বাংলাদেশের জন্য এক কলঙ্কময় দিন। তাই সেই ১৫ আগস্টের ঘটনায় জড়িতদের অনুসারীরা এখনো এই বাংলার জমিনে রয়ে গেছে এবং তারা এখনো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ ও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই তাদের প্রতিহত করতে বাংলাদেশ যুবলীগ সদাপ্রস্তুত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)