শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জমে উঠেছে ইউপি নির্বাচন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জমে উঠেছে ইউপি নির্বাচন
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জমে উঠেছে ইউপি নির্বাচন

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থী ধাপের নির্বাচনে নওগাঁর আত্রাইয়ে ৮টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রতীক পেয়েই গনসংযোগে মাঠে নেমে পড়েছেন আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীরা।

সরেজমিনে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ব্যাপক গণসংযোগ চালিয়ে সাথে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।

প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

ভোটার ও প্রাথীদের মধ্যে যেন এক অটুট বন্ধন। নিজের পছন্দের প্রতীক মন মতো বেঁছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি । জয়ের জন্য দোয়া চাইছেন প্রার্থীরা। চলছে নানা হিসাব-নিকাশ। উপজেলার ৮টি ইউনিয়নে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র পার্থীরা।

মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। সাথে প্রাচীন ইতিহাস লোক সাহিত্য আর সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছে এ উপজেলাকে।

কৃষিনির্ভর এ অঞ্চলে গুরুত্ব বাড়িয়েছে নবনির্মিত আত্রাই সেতু। ২৮৪.১৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এ উপজেলা ৮টি ইউনিয়ন গঠিত। উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার প্রায় ১ লাখ ৬০ হাজার ১২১ জন। এর মধ্যে ৮০ হাজার ৭শত ২০ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৭৯ হাজার ৪ শত ১ জন।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১ নং শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (ঢোল), সাজেদুর রহমান (মোটর সাইকেল), এসএম মোয়াজ্জেম (চশমা), আলা উদ্দিন (ঘোড়া), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (আনারস)।
২ নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (আনারস), মঞ্জুরুল আলম মোল্লা (মোটর সাইকেল)।
৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), শেখ মো. মঞ্জুরুল আলম (আনারস) সোহরাব মোল্লা (হাতপাখা)।
৪ নং পাঁচুপুর ইউনিয়নে আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (চশমা), নিয়ামত আলী বাবু (আনারস), আল মুক্তার (ঘোড়া), আব্দুল মুমিন (হাতপাখা), ময়েন উদ্দিন আহমদ (মোটর সাইকেল)।
৫ নং বিশা ইউনিয়নে মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (ঘোড়া), আসাদুজ্জামান আসাদ (মোটর সাইকেল), ইসমাইল হোসেন (রজনীগন্ধা),আব্দুল জব্বার (আনারস)।
৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), স¤্রাট হোসেন (মোটর সাইকেল), মাসুম রানা (ঘোড়া), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা)।
৭ নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (মোটর সাইকেল), আলম সরদার (আনারস), আব্দুল হাকিম সরদার (ঘোড়া)।
৮নং হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (চশমা), এলতাছ উদ্দিন সরকার (ঘোড়া), সিদ্দিকুর রহমান (টেবিল ফ্যান), আকরাম হোসেন সরদার (অটোরিক্্রা), আফজাল হোসেন (মোটর সাইকেল) আব্দুস শুকুর সরদার (আনারস)।
এছারা ৭২ টি ওয়ার্ডে সাধারন ৩১৮ সংরক্ষিত ৯০ জন সদস্যের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চেয়ারম্যান ও মেম্বার পার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন নিজ নিজ ইউনিয়নের গ্রামে গ্রামে। ভোটারদের খোঁজ খবর নেওয়াসহ করছেন নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়। সেই সাথে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে দিচ্ছেন এলাকার মানুষের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি।

উপজেলার সচেতন মহল মনেকরছেন, প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিবেন তারা।

আত্রাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, সাংবাদিক মুজাহিদ খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাসুদ রানা, প্রভাষক রুহুল আমিন প্রমুখ।





আর্কাইভ