শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে তুলে নিয়ে নারী ধর্ষণের ঘটনায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে তুলে নিয়ে নারী ধর্ষণের ঘটনায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কক্সবাজারে বেড়াতে যাওয়া নারীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন , সমুদ্র সৈকতে লোকসমাগমের মধ্য থেকে যেভাবে নারী ও তার পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা রাতিমত বিস্ময়কর। তারা বলেন, এই ধর্ষক চক্র কতটা বেপরোয়া তা এই ঘটনা থেকে খানিকটা অনুমান করা যায়।
তারা বলেন, প্রশাসনের ছত্রছায়ায় থাকার কারণে এই অপরাধীরা বহুবছর ধরে ধরা ছোঁয়ার বাইরে ছিল।তারা বলেন, সাম্প্রতিক সময়ে গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেভাবে নারী নিগ্রহ, নিপীড়ন ও গণধর্ষণের ঘটনা ঘটছে তা সামাজিক নৈরাজ্যেরই প্রতিফলন। অধিকাংশ নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় দিনকে দিন পরিস্থিতির অবনতি ঘটে ঘটে চলেছে। এই অবস্থা চলতে দেওয়ার কোন সুযোগ নেই।
নেতৃবৃন্দ কক্সবাজারের ঘটনায় অভিযুক্ত ধর্ষক চক্রের সবাইকে অবিলম্ব গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে তারা ধর্ষক ও নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।





শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান