শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নির্বাচন অবাধ-সুষ্ঠ-শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে পুলিশ বদ্ধ পরিকর-এসপি মুনতাসিরুল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নির্বাচন অবাধ-সুষ্ঠ-শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে পুলিশ বদ্ধ পরিকর-এসপি মুনতাসিরুল
রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে নির্বাচন অবাধ-সুষ্ঠ-শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে পুলিশ বদ্ধ পরিকর-এসপি মুনতাসিরুল

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: চতুর্থ ধাপে ঝিনাইদহের ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম। শনিবার সকালে ঝিনাইদহ সদর থানার আয়োজনে জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টুডিয়ামে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেল অফিসার আবুল বাশার, সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোহেল রানা সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ১’শ ৪৮ টি ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন করতে হবে।ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য পুলিশকে সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রে ভোটারদের আশায় বাধার সৃষ্টি করলে কঠোর অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব,আনসার সদস্য, বিজিবি,নির্বাহী ম্যাজিস্ট্রেট,স্টাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলেও পুলিশ সুপার জানান।

ঝিনাইদহে আগামি ২৯ ডিসেম্বর বিএনপির সমাবেশ

ঝিনাইদহ :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জনমত গড়তে ৩২ জেলায় সমাবেশ করছে বিএনপি। তারই ধারাবহিকতায় আগামী ২৯ ডিসেম্বর ওয়াজির আলী হাইস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবেশে কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে অন্তর্ভূক্ত থাকবেন, পাশাপাশি অঙ্গসংগঠনের নেতারাও প্রতিটি সমাবেশে প্রতিনিধিত্ব করবেন। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে আমরা অহিংস এবং শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছি। এই দাবি শুধু বিএনপির নয়, সারাদেশের মানুষের। বিশ্বের বিভিন্ন দেশ ও পার্লামেন্টে দেশনেত্রীর বিদেশে সুচিকিৎসার বিষয়ে আলোচনা হচ্ছে। সুতরাং আমরা এই দাবিতে যত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি আছে তার সবই পালন করবো। সারাদেশে সভা-সমাবেশ তারই অংশ। এসব কর্মসূচির মাধ্যমে দেশ-বিদেশে জনমত তৈরি হচ্ছে। ঝিনাইদহ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)