শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে “আইওটি-বেইসড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে “আইওটি-বেইসড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক সেমিনার
সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে “আইওটি-বেইসড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক সেমিনার

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ আয়োজনে “আইওটি-বেইসড স্মার্ট ক্যাম্পাস” (IOT-Based Smart Campus) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন জনাব রিদোয়ান ফেরদৌস ফারহান। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইসিটির গবেষণা প্রভাষক মো. কামরুল হাসান। সেমিনারে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তাসহ প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বাংলাদেশকে ৪র্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস প্রত্যক্ষভাবে ভুমিকা রাখবে। এই ইনকিউবেটর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন, সর্বোপরি দেশবাসী ও চুয়েটের প্রাণের স্বপ্ন। এই প্রকল্পটি এখন সফল বাস্তবায়নের পথে। আমরা ২০৩০ সালের মধ্যে আমরা কেমন বিশ্ববিদ্যালয় চাই সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। চুয়েটকে আমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ও ‘সেন্টার অফ অ্যাক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য যে, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের অধীনে ৭টি গবেষণা প্রজেক্ট চলমান রয়েছে। এরমধ্যে ‘চুয়েট মেডিক্যাল সেন্টার অটোমেশন’ এবং ‘চুয়েট ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম” শীর্ষক দুটি প্রজেক্ট সম্পন্ন করেছে। প্রজেক্ট দুটির টিম লিডার ছিলেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

চুয়েটে এমআইই বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর রবিবার এমআইই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সিনকস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসিক আক্কাস। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান। পরে বিভাগে “কম্পিউটার ইনটেগ্রেটেড ম্যানুফেকচারিং” (সিআইএম) ল্যাব এবং “ইন্টারনেট অব থিংস” (আইওটি) ল্যাবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)