শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ অপ্রয়োজনীয় ও প্রচারসর্বস্ব : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ অপ্রয়োজনীয় ও প্রচারসর্বস্ব : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ অপ্রয়োজনীয় ও প্রচারসর্বস্ব : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই সংলাপ অপ্রয়োজনীয়, প্রচারসর্বস্ব ও রাষ্ট্রপতির মূল্যবান সময়ের অপচয় মাত্র। কারণ রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে যাই মনে করুন না কেন, বাস্তবে সরকার তথা প্রধানমন্ত্রীর মতামত ও পরামর্শের বাইরে সাংবিধানিকভাবে তাঁর কিছুই করার অবকাশ নেই। বিগত দুই নির্বাচন কমিশন এবং তার আগে রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপ ও সার্চ কমিটির অভিজ্ঞতাই তার এক বড় নজির। বিশেষ করে নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের তিক্ত ও করুণ অভিজ্ঞতা তার প্রমাণ। সরকার ও সরকারি দল অনুগত এই নির্বাচন কমিশন নজিরবিহীন ঘটনাবলীর মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, সরকারি দলের পক্ষে কাজ করতে যেয়ে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকেই তুলে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব ও মর্যাদা পুরোপুরি ভূ-লুন্ঠিত করেছে। গোটা নির্বাচনকে হাস্যকর, প্রতারণাপূর্ণ আর নির্মম তামাশায় পরিণত করেছে। নির্বাচনের চেয়ে সরকারি দলের মনোনয়ন পাওয়াটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর নির্বাচনকে ইতিমধ্যে ব্যবসায় পরিণত করা হয়েছে। ব্যতিক্রম ছাড়া নির্বাচন পুরোপুরি টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন আর রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের দৌরাত্মের ক্ষেত্রে পর্যবসিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক কার্যকরি নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে আমরা বিগত ০৩.০৮.২০১৭ সালে সংলাপকালে নির্বাচন কমিশনের কাছে ৩৬ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এই প্রেক্ষিতে এবারও যেভাবে সংলাপের আয়োজন, সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে তাতে শেষ পর্যন্ত সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠিত হবার কোন সুযোগ নেই। দুঃখ ও পরিতাপের সাথে উল্লেখ করতে হচ্ছে, এসব বিষয়ে কথা বলতে দেশের ৫৩ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য যে চিঠি পাঠিয়েছিলেন তাকেও সম্মান জানানো হয়নি। আমরা মনে করি নির্বাচন কমিশনসহ নির্বাচনী ব্যবস্থার ধ্বসে পড়ার সংকটটি রাজনৈতিক। রাষ্ট্রপতির উপর ভর দিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। সরকারকে রাজনৈতিক উদ্যোগ নিয়ে এই সংকট সমাধানে কার্যকরি ও বিশ্বাস সযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিদ্যমান সংকট উত্তরণে তিনি পার্টির পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন:
এক॥ অনতিবিলম্বে সরকারকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য ও সমঝোতার ভিত্তিতে সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী আইনী কাঠামো প্রণয়ন করে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দক্ষ ও মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
দুই॥ মহামান্য রাষ্ট্রপতি তাঁর পদের নৈতিক ক্ষমতার জোরে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনে দ্রুত রাজনৈতিক উদ্যোগ নিতে সরকারকে সুনির্র্দিষ্ট পরামর্শ দিতে পারেন। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই ক্ষেত্রে সময়ের অজুহাত কোন সমস্যা নয়।
তিন॥ ইতিমধ্যে কয়েক দফায় রাজনৈতিক দলসমূহ প্রদত্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে দেশে ভেঙ্গে পড়া সমগ্র নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন এবং মাফিয়া সন্ত্রাসীদের দৌরাত্মমুক্ত অবাধ নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা জরুরী।
চার॥ অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনে ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন; যাতে সংসদ আরও প্রতিনিধিত্বমূলক হয়।
পাঁচ॥ বিদ্যমান ব্যবস্থায় যেহেতু দেশে দলীয় সরকারের অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের কোন সুযোগ নেই সেই কারণে বর্তমান সরকার কিভাবে কখন পদত্যাগ করবে এবং কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠিত হবে রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে সে ব্যাপারেও ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আশা করেন মহামান্য রাষ্ট্রপতি ও সরকারসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনকেন্দ্রীক গভীর সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ বিবেচনায় নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা সালাউদ্দীন আহমেদ, কাঞ্চন মিয়া প্রমুখ।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)