শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » দূর্ণীতির কাছে মাথা নত করবো না : মোকাব্বির খান এমপি
প্রথম পাতা » সকল বিভাগ » দূর্ণীতির কাছে মাথা নত করবো না : মোকাব্বির খান এমপি
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূর্ণীতির কাছে মাথা নত করবো না : মোকাব্বির খান এমপি

--- স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথের খাজাঞ্চি একাডেমীতে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বাতিঘরের পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় এমপি মোকাব্বির খান বলেন, আমি জনগণের প্রতিনিধি। যতদিন বেঁচে থাকবো ততদিন অবহেলিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে যাব।

তিনি বলেন, আমি দূর্ণীতি বিরুদ্ধে সোচ্চার থাকায় একদল মানুষ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি তাতে ভয় পাই না, আমি দূর্ণীতির কাছে কখনো মাথা নত করবো না।

তিনি আরও বলেন, উপজেলায় অনেকেই উন্নয়নের কথা বলে ও গভীর নলকূপের কথা বলে ৩৫-৫০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকারের এ উন্নয়নে যারা পকেট ভারি করছেন তাদের প্রতি তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এমপি মোকাব্বির বলেন, বিশ্বনাথ থেকে খাজাঞ্চি ও কামালবাজার সড়কের দু’পাশ ভরাট কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই সড়কটি বর্ধিত করে সংস্কার কাজ দ্রæত শুরু হবে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের কর্ণধার ও পৃষ্ঠপোষক প্রবাসী সাংবাদিক আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী আব্দুল কাদির। পরে জাতীয় সংগীত পরিবেশন করে একাডেমীর শিক্ষার্থীরা। এরআগে ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচীর আওতায় একাডেমীর সামনে কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির।

অনুষ্ঠানে বক্তাদের দাবির প্রেক্ষিতে প্রীতিগঞ্জ থেকে হামদরচক রাস্তাসহ সবকটি রাস্তার কাজ দ্রæত শুরু হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠান পরে খাজাঞ্চি ইউনিয়নের বিলপাড় ও গবিন্দ নগরের নদী ভাঙ্গনের স্থানসহ বেশ কিছু স্থান পরিদর্শন করে উন্নয়নের আশ্বাস দেন এমপি মোকাব্বির।

বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাঙ্গন কবলিত গোবিন্দনগর গ্রামের মাকুন্দা নদী পাড় পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বৃহস্পতিবার ৬ জানুয়ারী বিকেল ৩টায় তিনি ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় গোবিন্দনগর, দ্বীপবন্দ বিলপাড় গ্রাম ও এলাকাবাসী সংসদ সদস্যকে জানান, গ্রামটির পূর্বদিকে বয়ে যাওয়া মাকুন্দা নদীর অব্যাহত ভাঙ্গনে ঘরবাড়ি, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীপাড়ের সড়কের কিছু অংশও বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। চলাচল করছেন পথচারীরাও। মাকুন্দা নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় আতংকে রয়েছেন গোবিন্দনগর গ্রামবাসি।

স্বচক্ষে ভাঙ্গনের দৃশ্য অবলোকন করে সংসদ সদস্য মোকাব্বির খান তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীরের সাথে। ওই ভাঙ্গন এলাকায় দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজমুল হক, আওয়ামী লীগ আবদুল মতিন, সৌদি আরব প্রবাসী আশিক মিয়া, ইতালী প্রবাসী নুর উদ্দিন প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)