শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইছাখালী ইউপি’র বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইছাখালী ইউপি’র বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ইছাখালী ইউপি’র বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ কার্য্যালয় প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা, দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী নিজাম, ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য-সদস্যা সহ নবনির্বাচিত সকল সদস্যদেরকে ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সাথে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নে দায়িত্বরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হয়। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)