শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হিলর প্রোডাকশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হিলর প্রোডাকশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিলর প্রোডাকশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

--- রাঙামাটি :: রাঙামাটিতে উদযাপিত হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার ৬জানুয়ারি সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের রাঙামাটি জেনারেল হাসপাতাল রোড সংলগ্ন এলাকা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় মূল অনুষ্ঠানস্থল জেলা শিল্পকলা একাডেমি গিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা,মারমাসহ পাহাড়িদের ঐতিহ্যবাহী নিজ সংস্কৃতির জাতীয় পোশাকে (পিনোন-খাদি-ধুতি) হাতে প্লে-কার্ড নিয়ে প্রায় দেড়’শতাধিক বিভিন্ন শ্রেণির লোক অংশগ্রহণ করেন। পরে সংগঠনটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্বে শান্তি মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী দলীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা। অতিথিদের ব্যাচ পরিয়ে ও ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও দরিদ্র ৪০ পরিবারে মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। সংগঠনে ও চাকমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রাখায় ৮জনকে দেওয়া হয় সম্মাননা স্মারক।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক,সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,রাঙামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের সাধারণ সম্পাদক ইমন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য কিরণ ময় চাকমা। এসময় সংগঠনের অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিপায়ন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদিকা কেয়া চাকমা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিয়াংকা চাকমাসহ সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে শাখা কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা সভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জাতীয় দৈনিক নিউজবাংলা টুয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ ২০১৭ সালের ৬ জানুয়ারি প্রতিষ্ঠা করেন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ নামে সংগঠনটির। এতে এগিয়ে আসে একঝাঁক সংস্কৃতি-স্বেচ্ছসেবী তরুণ-তরুণী। এরই মধ্যে পাহাড়িদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে তৈরি করা হয়েছে, বেশকিছু টেলিফিল্ম ও গানের ভিডিওচিত্রের অ্যালবাম। মঞ্চস্থ হয়েছে, নিজেদের রচিত অনেক মঞ্চ নাটক। বিভিন্ন দিবসে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রক্তদান, দুঃস্থদের মাঝে শীত কাপড় বিতরণসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা।

অনুষ্ঠানে বক্তরা সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে আনাচে-কানাচে বিভিন্ন স্থানের এক ঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে দীর্ঘ ৫বছর ধরে পার্বত্য জেলায় কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙামাটিতে এ হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন যেভাবে কাজ করে যাচ্ছে তা শুধু নিজেদের দৈনন্দিন জীবনের খরচের টাকা বাচিঁয়ে। নিজেদের সংস্কৃতি বিকশিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে গেলেও কোন প্রতিষ্ঠান থেকে অদ্যবদী কোন প্রকার সহযোগিতা পাইনি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)