শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুলটি অবশেষে ভেঙ্গে পড়েছে
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুলটি অবশেষে ভেঙ্গে পড়েছে
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুলটি অবশেষে ভেঙ্গে পড়েছে

--- এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের জনগুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ সেতুটি অবশেষে ভেঙ্গে পড়েছে। ফলে জনসাধারণ সহ শিক্ষার্থীরা চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে। নৌকায় করে ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের চলাচল করতে হচ্ছে।
মোড়েলগঞ্জ ১৫নং সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশারীঘাটা-বাদুরতলা গ্রামের সংযোগ সেতুটি দীর্ঘ প্রায় ২ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, যাত্রীবাহী যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। সেতুর একপাড়ে রয়েছে জনগুরুত্বপূর্ণ বিশারীঘাটা বাজার, মসজিদ ও অপরপাড়ে রয়েছে বাদুরতলা বাজার। রয়েছে ইউনিয়য়ন পরিষদ, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসায়ীক কারনে এ সেতু দিয়ে দুই বাজার সহ আশপাশের লোকজন সকাল থেকে রাত অবধি চলাচল করে। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে এ ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে পড়েছে। ইউনিয়নের লোকজন নৌকায় করে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা জানান, সেতুটি নির্মানের জন্য এলজিআরডি দপ্তর থেকে টেন্ডার ও সয়েল টেষ্টও হয়ে গেছে।
এ সর্ম্পকে উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম পূর্বাঞ্চলকে বলেন, সয়েল টেষ্ট সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থ অনুমোদন হলে নির্মান কার্যক্রম শুরু হবে।
আর্ন্তজাতিক কেরাত সম্মেলন থেকে ফেরার পথে মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষে -৩ ছাত্র নিহত, আহত-২

বাগেরহাট :: খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকের সাথে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়ছে আরো ২ মাদ্রাসা ছাত্র। রোববার রাত একটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত মুনষ্টার জুট মিল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল্লাহ (২৫), আব্দুল গফুর (১২) ও সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার বিভিন্ন ক্লাসের ছাত্র।

হাকিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা অহিদুজ্জামান জানান, হাকিমপুর মাদ্রাসার কয়েকজন ছাত্র মিলে একটি মাহেন্দ্র ভাড়া করে খুলনা আলিয় মাদ্রাসা অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শ্যামবাগাত নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ৩ ছাত্রের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে আব্দুল্লাহর বাড়ি সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে। সে হাকিমপুর মাদ্রাসার দাওরা ক্লাসের ছাত্র ও পার্শবর্তি ঢালচাকা মসজিদের ইমাম ছিল। নিহত আব্দুল গফুরের বাড়ি রামপাল উপজেলার চেয়ারম্যান মোড় এলাকায় এবং সালাউদ্দিনের বাড়ি সাতক্ষীরায় বলে জানা গেছে। কাটাখালি হাইওয়ে থানা থেকে নিহতের মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানান, খুলনার একটি ইসলামী সম্মেলন থেকে ফেরার সময় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক স্থানে পৌছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতেদের মরদেহ উদ্ধার করে মাদ্রাসা কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।নিহতদের সকাল দশটায় হাকিমপুরে নিজ মাদ্রাসায় জানাজা হবার কথা রয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)