শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোড়েলগঞ্জে জনগুরুত্বপূর্ণ ৪০টি সরকারি খাল ঘের ব্যবসায়ীদের দখলে
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোড়েলগঞ্জে জনগুরুত্বপূর্ণ ৪০টি সরকারি খাল ঘের ব্যবসায়ীদের দখলে
শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোড়েলগঞ্জে জনগুরুত্বপূর্ণ ৪০টি সরকারি খাল ঘের ব্যবসায়ীদের দখলে

--- এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪০টি জনগুরুত্বপূর্ণ সরকারি খাল ও রাস্তা দখল করে স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী ব্যক্তিরা ঘের ব্যবসা করছেন। খালে বাঁধ দিয়ে তারা ছেড়েছেন মাছ। রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছে ঘেরের ভেরি হিসেবে। আবার যে যার সুবিধা মত রাস্তা কেটে তৈরি করেছেন পানি নিস্কাশনের পথ।

সরেজমিনে জানা গেছে,উপজেলার জিউধরা, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নে প্রভাবশালীদের এমন দখলদারিত্বের কারণে খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। রাস্তায় চলছেনা দ্রুতযান। মাঠে ফলছেনা একাধিক ধান ফসল। জমির মালিক ও কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন ঘের ব্যবসায়ীদের কাছে।
জানা গেছে, বহরবুনিয়া ইউনিয়নে ৩০ থেকে ৩৫টি সরকারি খাল রয়েছে। যার সবগুলোই প্রায় একযুগ ধরে বেদখল হয়ে আছে। প্রতিটি খালে কমপক্ষে ৮-১০টি স্থানে বাঁধ দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালী ঘের ব্যবসায়ীরা এসব খাল দখল করে তাদের ঘেরের সাথে মিলিয়ে মাছ চাষ করছেন। এ এলাকায় লবণ পানির মাছ চাষে সাফল্য পাওয়ায় বহিরাগত অনেক ব্যক্তিও নানাভাবে প্রভাব খাটিয়ে এখানে ঘের ব্যবসা করছেন। ফলে জমির মালিকরা ইচ্ছা করলেই একাধিক ধান ফসল ফলাতে পারছেন না। ঘের ব্যবসায়ীদের কারনে অনেক জমি অনাবাদি রাখতে হয়। আবার অনেকে ইচ্ছে করলেও লবণ সহিষ্ণু (হিরা-২ জাতের) উচ্চ ফলনশীল বোরো ধান চাষ করতে পারছেন না।

একই অবস্থা জিউধরা ইউনিয়নেও। এ ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল দখল করে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন ঘের ব্যবসায়ীরা। খালগুলো সরকারি হওয়া সত্ত্বেও এর নিয়ন্ত্রণ জবরদখলকারিদের হাতে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় স্থানীয় ও বহিরাগত অনেক নেতা এখানে দাপটের সাথে ঘের ব্যবসা করছেন। জমির মালিকানা না থাকলেও তারা নানা কৌশলে শতশত একর জমির ঘেরের মালিক। কোনও কোনও ইউনিয়নের চেয়ারম্যানও অবৈধ এসব ঘের ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বহরবুনিয়া ইউনিয়নে জবরদখলকারি ঘের ব্যবসায়ীরা ঘেরের ভেরি হিসেবে ব্যবহার করে অনেক কাঁচা রাস্তা ধ্বংস করে দিয়েছেন। জিউধরা ইউনিয়নে ইটসোলিং ও ঢালাই রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে ঘেরের কারনে। দাপুটে এসব ঘের মালিকরা রাস্তা কেটে পাইপ ও কাঠের বক্স বসিয়ে ঘেরে পানি ওঠানামা করাচ্ছেন। বহরবুনিয়া ইউনিয়নে এক ইঞ্চি পিচ ঢালাই রাস্তা নেই। নেই একটি পরিপূর্ণ পাকা রাস্তাও। বর্ষা মৌসুমে এ ইউনিয়নে নৌকা ছাড়া যাতায়তের কোন পথ থাকেনা। উপজেলা পরিষদের আইন-শৃংখলা বিষয়ক সভায় বেদখল হওয়া এসব খাল ও ঘেরের ভেরি হিসেবে ব্যবহৃত রাস্তাগুলো রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি।

এ বিষয়ে জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জিউধরা ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল স্থানীয় ঘের ব্যবসায়ীরা বাধ দিয়ে বন্ধ করে দিয়েছেন।

বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন তালুকদার বলেন, এ ইউনিয়নে ৩০-৩৫টি খাল রয়েছে। যার সবগুলোই ঘের ব্যবসায়ীরা অসংখ্য বাধ দিয়ে তাদের সুবিধামত ব্যবহার করছেন।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বেসরকারিভাবে বন্ধ করে দেওয়া খালগুলোর তথ্য সংগ্রহ চলছে। শীঘ্রই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ঘেরের ভেরি হিসেবে যাতে আর কোন রাস্তা ব্যবহৃত না হয় সে জন্যও পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)