শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর শ্রদ্ধাঞ্জলি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর শ্রদ্ধাঞ্জলি
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর শ্রদ্ধাঞ্জলি

--- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে বোর্ডে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য পরিকল্পনা উপসচিব মো. জসীম উদ্দিন ও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ উপসচিব এর উপস্থিতিতে একুশের প্রথম প্রহর ১২.০১ মিনিটে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর বোর্ডের প্রধান কার্যালয়স্থ স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা উপসচিব মো. জসীম উদ্দিন ও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), মংছেনলাইন রাখাইন (উপপরিচালক), রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, চলতি দায়িত্ব সহকারী পরিচালক সাগর পাল, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন মোহাম্মদ এয়াছিনুল হক, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা আইসিটি নিয়ে কাজ করছেন তারা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবে : নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি-ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান প্রকল্প এর আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জুলাই ২০১৭ খ্রি. থেকে জুন ২০২০ খ্রি. পর্যন্ত একটি বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় গ্রাফিক্স, অডিও-ভিডিও ধারণ ও সম্পাদনা, এ্যনিমেশন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজস্ব উদ্যোগের মাধ্যমে যেমন উদ্যোক্তা হয়েছে তেমনি যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রতিষ্ঠানের সাথে কাজ করে আত্ম-নির্ভরশীল হয়েছে।

২০ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫টায় রাঙামাটির বনরূপাস্থ স্থানীয়ভাবে বিকশিত আইসিটি প্রতিষ্ঠান ডাবল ক্লিক এ্যনিমেশন ও ত্রিমাত্রিক ফার্ম পরিদর্শন করেন। উক্ত ফার্মে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান শীর্ষক প্রকল্প” থেকে আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ১৫জন যুব এ্যনিমেটর এ্যনিমেশন তৈরীর কাজে নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে তাঁরা বর্তমানে জাতীয় সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল আই’ এর জন্য ৫০০ পর্বের এবং ঢাকাস্থ ‘এম কে প্রোডাকশন’ এর জন্য ৩০০ পর্বের ধারাবাহিক এ্যনিমেশন ফিল্ম নির্মাণ করছে। চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, আসাম ও বাঙালী সম্প্রদায়ের স্থানীয় এ্যনিমেটররা প্রশিক্ষণ শেষে পেশাদার এ্যনিমেশন ফার্মের সাথে সংযুক্ত হয়ে যৌথ উদ্যোগের মাধ্যমে উচ্চমার্গের এ্যনিমেশন তৈরী করছে। এছাড়াও আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব পিটার সেন এর জন্য ৩টি স্বল্প দৈর্ঘ্যের এ্যনিমেশন ফিল্মও তৈরী করে। এ্যনিমেটরদের কাজের মান দেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ভূয়সী প্রশংসা করেন।

তিনি পেশাদার প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশিক্ষিত তরুণদের ইন্ডাস্ট্রি লিংকেজকে একটি চমৎকার মডেল বলে অভিমত ব্যক্ত করেন। এর মাধ্যমে প্রশিক্ষিত তরুণরা ইন্ডাস্ট্রি সংযুক্তি যেমন পাবে তেমনি দেশি-বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেদের জ্ঞান ও মেধার উন্নতি করতে পারবে। তিনি আরো বলেন যে, শিক্ষিত বেকার বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করবার একটি বড় সুযোগ হচ্ছে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান। সারা বিশ্বব্যাপী এ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ অফিসের পাশাপাশি ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় দিন দিন আইসিটি ভিত্তিক ফ্রি-ল্যান্সিং ও আউটসোর্সিং কার্যক্রমসমূহের ধারা বিকশিত হচ্ছে।

পরিদর্শন শেষে চেয়ারম্যান আরো বলেন যে, আইসিটি খাতে পার্বত্য চট্টগ্রাম আগের তুলনায় অনেক দূর এগিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আইসিটিতে কতদূর এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ ডাবল ক্লিক এ্যনিমেশন ফার্মে এ্যনিমেটরদের সৃজনশীল কর্মকান্ড দেখে বুঝা যায়। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র আইসিটি উপদেশটা সজীব ওয়াজেদ জয়ের। তিনি আইসিটি নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইসিটি প্রকল্পটি সফল বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবিষ্যতেও আইসিটি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্প নেয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আগামী অর্থবছরে এধরনের প্রকল্প নেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা আইসিটি নিয়ে কাজ করছেন তারা আরো এগিয়ে যেতে পারবে এবং নিজের ভবিষ্যত গড়ে তুলতে পারবে। তিনি ‘ডাবল ক্লিক এ্যনিমেশন’ সাথে সংশ্লিষ্ট সকলকে উদাহরণ স্থাপনকারী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, ডাবল ক্লিক এ্যনিমেশন এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ