শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত : গ্রেপ্তার-৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত : গ্রেপ্তার-৩
শুক্রবার ● ৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত : গ্রেপ্তার-৩

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জমিজমার বিরোধে জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আব্দুর সবুর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়সাড়া গ্রামে দুই পক্ষে মধ্যে দেশীয় অস্ত্র ও লোঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান।

আটককৃতরা হলেন, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ ও মোজাম্মেল হক তারা একই বংশের কাকাতো ভাই। এই বংশের হওয়ায় তাদের মধ্যে বসতবাড়ির ১২ শতক জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল হক বিরোধপূর্ণ ওই সম্পত্তি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষে মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোঠিসোডা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, গোলাম মোস্তফা, আব্দুর সবুর, বাধন সাহ, আব্দুল বারিক, বেদারুন নেছা, মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবি গুরুত্বর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঁকি আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্দুস ছামাদ, আব্দুস সবুর এবং বাধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রামেকে নেওয়ার পথে আব্দুর সবুর মারা যান। আব্দুস ছামাদ এবং বাধনকে রামেকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহতের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই মোজাম্মেল হক, জিন্নাতুন মিনি ও মাজেদা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





আর্কাইভ