শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বান্দরবানে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন সংগঠনের নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » বান্দরবানে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন সংগঠনের নিন্দা
রবিবার ● ৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন সংগঠনের নিন্দা

--- সংবাদ বিজ্ঞপ্তি :: পিসিপি, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেচু পাড়ায় (মহিলা কার্বারী পাড়া) চুইরংমা মারমা নামে ৪০ বছর বয়সী এক পাহাড়ি নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ শনিবার ৫ মার্চ পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৩ মার্চ রাতে উক্ত ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটলেও, ধর্ষকরা ঘটনাস্থলে আলামত হিসেবে দা-কুড়ালসহ সরঞ্জামানাদি রেখে গেলেও, পুলিশ কেন এখনো কাউকে গ্রেফতার করতে পারলো না তা আমাদের বোধগম্য হচ্ছে না। এতে করে অপরাধীদের পালানোর সযোগ দেয়া হচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।
তিন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের (বিশেষত পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায়) মেডিকেল রিপোর্ট দেয়ার ক্ষেত্রে গোপন নিষেধাজ্ঞা জারি থাকার কারণে সঠিক রিপোর্ট প্রদান না করায় ভিকটিম ও তার পরিবারের লোকজন সুষ্ঠু বিচার পায় না। এর ফলে অপরাধীরা পার পেয়ে বার বার এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস পায়। এ যাবত যত পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছে তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রোয়াংছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ, একই দিন খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজে জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অর্জুন নাথ কর্তৃক দুই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনারও নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ভিকটিম ওই নারী চাষকৃত হলুদ সংগ্রহের উদ্দেশ্যে জুমে যায়। সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে জুম ঘরের অদূরে খাদে পরনের কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ খুঁজে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১ মাস ধরে পার্শ্ববর্তী বটতলী পাড়ার চারজন গাছ কাটার শ্রমিক ওই নারীর জুম ঘরে থেকে গাছ কাটার কাজ করতো। ঘটনার পর তাদের ব্যবহৃত দা-কুড়াল সরঞ্জামানাদি পাওয়া গেলেও তাদেরকে আর সে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা এই গাছকাটার শ্রমিকরাই ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও পুলিশ এখনো ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ