শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আওয়ামীলীগের হামলায় পন্ড বিএনপির সমাবেশ
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আওয়ামীলীগের হামলায় পন্ড বিএনপির সমাবেশ
রবিবার ● ৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আওয়ামীলীগের হামলায় পন্ড বিএনপির সমাবেশ

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ আওয়ামীলীগের হামলায় পন্ড। শনিবার সকালে শৈলকুপা শহরের কবিরপুর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। শৈলকুপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন বাবর ফিরোজ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল। ঠিক সেইমুহুর্তে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে হামলা চালায়। এঘটনায় শৈলকুপা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেন আহত হয়। ভাংচুর করা হয়েছে শতাধিক চেয়ার। যার ফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে পিকআপ ভ্যানের আইয়ুব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব হোসেন (৬৫) খামার মুন্দিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, আইয়ুব হোসেন দুলাল মুন্দিয়া বাজারে দীর্ঘদিন দিন ধরে দর্জির দোকানে কাজ করতো। সকালে বাড়ি থেকে বাজারে চা নাস্তা করতে এসেছিলো। এসময় সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থানে তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি উপজেলার ভাতঘরা গ্রামের ভিতর গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা ও বারবাজার হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পিকআপ ভ্যান তাদের হেফাজতে নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে কোটচাঁদ পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি
ঝিনাইদহ :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল ডাল তেল,গ্যাস, বিদ্যুৎ, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে কোটচাঁদপুর মেইন বাজার সরকারি কলেজ হোস্টেল চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুবকর বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, হাফিজুর, ডিপলু,জনি, বেনজামিন, শাওন, শুভ,শিলন,প্রমুখ।এসময় যুবদল, ছাত্র দল, কৃষক দল,শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীর বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন বিক্ষোভ সমাবেশ স্তল। বিক্ষোভ সমাবেশ শেষ মিছিল বের করতে গেলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায় মিছিল।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ