শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জাতীয় » বিটিআরসির খসড়া প্রবিধান নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বিপন্ন করবে
প্রথম পাতা » জাতীয় » বিটিআরসির খসড়া প্রবিধান নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বিপন্ন করবে
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিআরসির খসড়া প্রবিধান নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা বিপন্ন করবে

--- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন,ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণে বিটিআরসির খসড়া প্রবিধান সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এটি পাশ হলে নাগরিকদের মতপ্রকাশ, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার গুরুতরভাবে বাঁধাগ্রস্ত হবে।এটা গ্রহণ করা হলে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাও বিপন্ন হবে; বাস্তবে মানুষের বাক্তিগত গোপনীয়তা বলতে তেমন কিছু অবশিষ্ট থাকবে না।
বিবৃতিতে তিনি বলেন, বিটিআরসি প্রনীত নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন - ২০২১ নামের প্রবিধান গৃহীত হলে অনলাইনের যে কোন এ্যাপসেই সরকারি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারবে এবং আদালতের অনুমতি ব্যতিরেকে নাগরিকদের যে কোন কথাবার্তা ও তথ্য আদান প্রদান তারা জানতে পারবে। নাগরিকদের একান্ত ব্যক্তিগত গোপনীয়তায় শ্রদ্ধাশীল কোন সভ্য ও গনতান্ত্রিক দেশ ও সমাজ জনগণকে নিয়ন্ত্রণ করার এই ধরনের পদক্ষেপকে অনুমোদন দিতে পারে না।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিরোধী মত ও বক্তব্যকে নিয়ন্ত্রণ করার জন্যই বিটিআরসি দিয়ে এই ধরনের নিবর্তনমূলক উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে, বিরোধী মতকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তা কারোই অজানা নয়। এই বিধিও দেশের গণমাধ্যমসহ নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবহৃত হবে তা নিয়ে কোন সংশয় নেই।
তিনি ওটিটিসহ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে বিটিআরসির এই খসড়া অনুমোদন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে তিনি বিটিআরসির এই তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতেও জনগণের প্রতি আহবান জানিয়েছেন।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)