রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পারিবারিক কলহের জেরে রাইখালীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে রাইখালীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের জগন্যাছড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে রবিবার সকাল। ঘটনাটদিন সকাল প্রায় ৭ টায় যুবকের মা তার ছেলেকে ঘুম থেকে ডাকতে গিয়ে ঘটনা দেখে তিনি আত্মচিৎকার শুরু করে। আত্মহত্যাকারী দীনেশ মারমা (২৫), পিতা-নিহার বিন্দু মারমা, জগন্যাছড়ি, রাইখালী ইউনিয়ন, থানা-চন্দ্রঘোনা, উপজেলা-কাপ্তাই এলাকার বাসিন্দা। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পারিবারিক কলহ, আর্থিক অনটনসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল দীনেশ। ভোগান্তি থেকে মুক্তি পেতেই সে নিজ ঘরে রাতের কোন একসময় আত্মহত্যা করে বলে তিনি উল্লেখ করেন। পরে সকালে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি