সোমবার ● ২ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বড়বিল এলাকায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ১ মে দুপুর সাড়ে ১২টায় ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বড়বিল এলাকার আব্দুল লতিফ সোহাগের মেয়ে জেরিন (১১) পুকুরে গোসল করতে গেলে তার পেছনে পেছনে ছোট মেয়ে জান্নাত আক্তারও পুকুর পাড়ে যায়। ছোটবোনকে পুকুর পাড়ে বসিয়ে রেখে বড়বোন জেরিন অন্যদের সাথে গোসল করতে পুকুরে নামে। সকলের অগোচরে জান্নাতও পুকুরে নামে। কিছুক্ষণ পর তার ফুফু সেলিনা পুকুরে গোসল করতে আসলে পুকুরের পানিতে জান্নাতকে ভাসতে দেখে।
পরে মানিকছড়ি শিশুটিকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার এসআই তরুন কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর মর্মান্তিক এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করে লাশ দাফন করার আবেদনের প্রক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১