শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বর্ণের দোকানে দেয়াল কেটে ৭ লক্ষাধিক টাকার স্বর্ণ চুরি
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বর্ণের দোকানে দেয়াল কেটে ৭ লক্ষাধিক টাকার স্বর্ণ চুরি
শুক্রবার ● ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বর্ণের দোকানে দেয়াল কেটে ৭ লক্ষাধিক টাকার স্বর্ণ চুরি

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে একটি স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে পৌর শহরের মেইন বাজারের (পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের) পলাশ জুয়েলার্সে দূর্ধষ চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় নগদ অর্থসহ ৬ থেকে ৭ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণ নিয়েছে বলে দাবি করেন, জুয়েলার্স দোকান মালিক পলাশ কর্মকার। তিনি জানান, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে পাশের দোকানের ফুসকা হাউজের শাহিন ফোন করে দোকানে চুরির বিষয়ে বলে। পরে ঘটনাস্থলে এসে দেখি দোকানের সব কিছু এলোমেলো। চোরেরা প্রথমে ফুসকা হাউজের দোকানের দেয়াল কাটে। পরে আমার স্বর্ণের দোকানের দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দোকানের সিন্দুক ভেঙ্গে সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দায়িত্বরত নৈশ প্রহরী বজলুর রহমানকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা পূর্ব পরিকল্পিত। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এবং দ্রুত চুরির মোটিভ উদ্ধার হবে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।

কালীগঞ্জে ৪২ হাজার লিটার মজুদ করা সয়াবিন তেল উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জ শহরের বিহারীমোড় নামক স্থানে আরএস অয়েল মিলের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিজানে গোডাউন মালিক কে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ অভিজান পরিচালিত হয়। এই অভিযানের সময় ৪২ হাজার ২৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে। দোকানে সাধারন ক্রেতা তেল কিনতে গেলে তেল নাই বলে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দোকান মালিক প্রয়োজনিয় কাজে গোডাউন খুলে কাজ করার সময় স্থানীয় দেখে প্রশাসন কে গোপনে জানিয়ে দেয়।

অসহায় বাবা’র বসতভিটার জন্য জমিদান করলেন ক্ষুদ্র ব্যবসায়ি নয়ন
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ইউনিয়ন আসাননগর গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে অসহায় আমিরুল ইসলামের জন্য এবারের ঈদুল ফিতরের উপহার হিসাবে জমিদান করলেন ব্যবসায়ি আনোয়ার হোসাইন। ব্যবসায়ি আনোয়ার হোসাইন ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামের মৃত.ইংরাজ মন্ডলের একমাত্র ছেলে। নয়ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্তের বদরগঞ্জ দশমাইল বাজারের ক্ষুদ্র গ্যাস ব্যাবসায়ি। জানা গেছে, আমিরুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে নিজের বসতভিটা নিজের বোনের কাছে বিক্রি করে ঢাকাতে শ্রমিকের কাজ করে আসছিল। পরে আমিরুলের অসহায় অবস্থায় তার স্ত্রী দুটি সন্তান রেখে আমিরুলকে ছেড়ে চলে যায়। এখবর পেয়ে আমিরুল নিজের গ্রামে ফিরে এসে বোনের কাছে সেই বসতভিটা জমি দাবী করে। নয়নসহ গ্রামবাসিরা সালিশ করে সেই জমি ফেরত নিয়ে দিতে ব্যর্থ হয়। এঘটনায় আমিরুল ইসলাম মানষিক ভাবে ভেঙে পড়ে। আমিরুর ও তার পরিবারের অবস্থা দেখে নয়নের ভিতর খুবই অপরাধ বোধ কাজ করে। সেসময় নয়ন আমিরুল পরিবারের জন্য নিঃশর্তে ৩ শতক জমি বাড়ি নির্মাণের জন্য দান করে। এবার ঈদে আমিরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী, একমাত্র ছেলে পিয়াস মিয়া, মেয়ে পিয়া খাতুন ও জামাইকে নিয়ে আনন্দের সাথে ঈদুল ফিতরের ঈদ পালন করে। এঘটনায় ব্যবসায়ি আনোয়ার হোসাইন নয়নকে এলাকাবাসি সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এরকম উদার মনের ছেলে দেশে খুব প্রয়োজন।

বৈরী আবহাওয়া আর শ্রমিক সংকটে ধান নিয়ে ঝিনাইদহের কৃষকরা পড়েছেন মহাবিপাকে
ঝিনাইদহ :: ঝিনাইদহে বৈরী আবহাওয়ায় ইরি বোরো ধান নিয়ে মহাবিপাকে পড়েছে কৃষকরা। চলতি মৌসুমে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি এবং মাঠে পাকা ধান শ্রমিক সংকটে কাটতে না পারা এবং ধান কাটার পর প্রাকৃতিক দুর্যোগ অশনির বৃষ্টি পাতে দিশেহারা হয়ে পড়েছে ধান চাষিরা। গতকাল বুধবার (১১ মে) জেলাতে উৎপাদিত ধানের ৪৭ শতাংশ কাটা শেষ হয়েছে। জমিতে কাটা ধান বৃষ্টির পানিতে ভেসে আছে। ধানে চারা গজানো শুরু হয়েছে। নিন্মঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে। কৃষকরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। আর এই সুযোগে কিছু শ্রমিক পাওয়া গেলেও মজুরি দ্বিগুণ। জেলাতে এক সাথে ধান পেকে যাওয়া এবং দূর্যোগের খবরে এমনবস্থা সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, গত মৌসুমের তুলনায় এবার বিঘা প্রতি জমিতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা উৎপাদন খরচ বেড়ে গেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে (২০২১/২২) ডিজেল, বীজ, কীটনাশক, শ্রমিক সহ নানা ধরনের খরচ বৃদ্ধিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আবার বিদ্যুতের দাম না বাড়লেও বিদ্যুৎ মোটর সেচে মালিকগণ বিঘা প্রতি জমিতে দেড় হাজার টাকা পর্যন্ত খরচ বাড়িয়েছে। এখন ধান কাটতে শ্রমিক সংকটের পাশাপাশি অধিক দাম বৃদ্ধি। তিনি আরো বলেন, যে সকল কৃষক ধান কেটেছে বৃষ্টির কারণে জমিতে পানি জমে ধান ভেসে আছে। বাধ্য হয়ে তারা বেশি দামে শ্রমিক নিতে বাধ্য হচ্ছে। শ্রমিক সংকটের কারণে একজন শ্রমিক সাড়ে ৭শ’ থেকে ৮শ’ টাকাতে পাওয়া যাচ্ছে না। জেলার কোটচাঁদপুর উপজেলার শিবনগরের কৃষক মহিউদ্দিন বলেন, গত বছর প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৫ টাকা। আর এবছর ৮০ টাকা। কিন্তু গ্রামের বাজার ও দোকান গুলোতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়। একই অবস্থা সারসহ কীটনাশকের দামের বিষয়ে। সে হিসেবে গত বছর প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা খরচ হলেও এবছর প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত খরচ হবে। পাশে পাঁচলিয়ার কৃষক জাহিদুল ইসলাম বলেন, এখন ধান কাটা শুরু হয়েছে। কিন্তু শ্রমিক সংকট। যাও পাওয়া যাচ্ছে বিঘা চুক্তি। যেখানে খরচ বেশি। প্রতি বিঘা জমির ধান কাটার জন্য প্রায় সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা খরচ হচ্ছে। যেখানে প্রতি বিঘা ধান কাটার জন্য ২ হাজার ৪শ থেকে আড়াই হাজার টাকা। জমি থেকে আঁটি ( ছোট) বাঁধতে ২ হাজার থেকে ২ হাজার ২ শ টাকা। দূরত্ব হিসেবে গাড়িতে করে আনতে ১ হাজার টাকা দেড় হাজার এবং ঝাড়তে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। যারা ধান কেটেছে বৃষ্টির পানি জমে ধান ভেসে আছে। জমিতে ধানের চারা গজিয়ে গেছে। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী বলেন, জেলায় ৭৯ হাজার ১৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা থেকে ২৯৫ হেক্টর বেশি। এখন পর্যন্ত উৎপাদনের ৪৭ ভাগ জমির ধান কাটা হয়েছে। উৎপাদন খরচ কমাতে কৃষকদের প্রণোদনার আওতায় সহযোগিতা করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)