শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজের ১৫ ঘন্টা পর কর্ণফুলী থেকে অপূর্বের লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজের ১৫ ঘন্টা পর কর্ণফুলী থেকে অপূর্বের লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ১৫ ঘন্টা পর কর্ণফুলী থেকে অপূর্বের লাশ উদ্ধার

--- কাপ্তাই প্রতিনিধি :: নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর বৃহস্পতিবার ১২ মে ভোর প্রায় সাড়ে ৬ টায় অপূর্ব সাহার মৃত দেহ কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদী থেকে উদ্ধার করেছে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম। উদ্ধারকৃত অপূর্ব সাহা(১৯) চট্টগ্রাম মহানগরস্থ মাদারবাড়ী এলাকার মৃত অরুপ সাহার ছেলে। তার পৈত্রিক বাড়ী ফেনী জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় বসবাস করে আসছেন।
শীলছড়ির স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৫ টায় জেলেদের মাছ ধরার রশির টানের সাথে ভেসে উঠে নিখোঁজ অপূর্ব সাহার লাশ। পরে সাড়ে ৬ টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এবিষয়ে বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত অপূর্ব সাহার পরিবারের পক্ষ থেকে কোন রকম আপত্তি না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১১ মে) বেলা প্রায় সাড়ে চট্টগ্রাম থেকে আগত ৬ সদস্যের একটি পর্যটক দল সীতাঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যায়। সেসময় ৩ জন পর্যটক সাতঁরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপর ৩ জন নদীতে তলিয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে তলিয়ে যাওয়া ৩ জনের মধ্যে মূমুর্ষ অবস্থায় ধীমান(২০)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বিকেল ৪ টা ৪০ মিনিটে লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের কর্মীরা বিকেল প্রায় ৫ টার সময় নিখোঁজ লোকেশ বৈদ্যের(১৯) মরদেহ উদ্ধার করেন। তিনি চট্টগ্রাম মহানগর সদরঘাট এলাকার অপু বৈদ্যের ছেলে। কিন্তু আরো ১ জন নিখোঁজ থেকে যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)