বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিশ্বনাথে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চুরি- ডাকাতির একাধিক মামলার আসামি আব্দুল কাহারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে - সে উপজেলার দূর্যাকাপন গ্রামের আবদুল মুতলিব’র ছেলে আব্দুল কাহার (৪০)। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগের দিন বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকা থেকে র্যাবের সহায়তার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, তার বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি-সিএসজি চুরির মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে হাজত ভোগ করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এএসআই রেদওয়ান সাংবাদিকদের বলেন, সে একজন চিহ্নিত অপরাধী। একাধিক চুরি-ডাকাতির মামলার আসামি। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।





ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান