শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ
সোমবার ● ১৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ

--- আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ পাচার কালে একজনকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। আটককৃত পাচারকারী রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখিল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির মৃত মাহবুবুল আলমের ছেলে ট্রাক চালক মো. মঈন উদ্দিন (১৯)।গতকাল রবিবার ১২ জুন ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেব জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাল্লাসি চালিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি বালু বোঝাই ট্রাকের ভিতর একটি ড্রাম ভর্তি ১০ টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ১হাজার ৫’শত লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

রাউজানে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

রাউজান :: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন ৪জন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় হাফেজ বজলুর রহমান সড়ক। প্রত্যক্ষদর্শীর জানান, যাত্রী নিয়ে জলিল নগর বাস স্টেশন থেকে পাহাড়তলী কাপ্তাই সড়কে আসার পথে শাহাদুল্লাহ কাজীর বাড়ির মাজার গেটের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় কিছু বেসরকারি হসপিটালে পাঠান। এই সড়কে চলাচলকারী যাত্রীরা জানান, সড়কটি নতুন করে উন্নত হওয়ার পর থেকে প্রতিনিয়ত দূর্ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে এই সড়কে সীমাহীন ওভারটে বেড়েছে। যেমন খুশি তেমনি করে যানবাহন চলাচল করছে এই সড়কে। সড়কের দুই পাশে অসংখ্য স্কুল, কলেজ, বাজার, রয়েছে মোটরসাইকেল থেকে শুরু করে সকল প্রকার যানবাহন গুলো চলেছে তীব্র গতিতে। ফলে ঘটছে ছোট বড় অসংখ্য দূর্ঘটনা। গত কয়েক বছরে এই সড়কে শতাধিকের বেশি মানুষ আহত হয়। এই সড়কে চলাচল কারী যাত্রীদের দাবি দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি নিরাপদ সড়ক গড়তে আহ্বান জানান। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য হাজী আমির হোসেন, তিনি জানান ওভারটেক করতে গিয়ে আমার বাড়ি পাশে একটি দূর্ঘটনা হয়েছে। তবে এতে কেউ বড় ধরনের ক্ষতি হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)